বুধবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » খেলাধুলা » নারী সাফ অনূর্ধ্ব-১৯: বড় জয়ে ফাইনালে বাংলাদেশ
নারী সাফ অনূর্ধ্ব-১৯: বড় জয়ে ফাইনালে বাংলাদেশ
![]()
বিশেষ সংবাদদাতা
দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। আজ বুধবার তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়ে ফাইনাল মঞ্চের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা। নেপালের পোখারা রঙ্গশালায় বাংলাদেশ স্বাগতিকদের হারিয়েছে ৪-০ গোলে। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে আবারও ফাইনালে বাংলাদেশ।
এর আগে, ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। নাটকীয় সেই ফাইনালে হারাতে পারেনি কেউ কাউকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ ও টাইব্রেকারের ১১-১১ গোলে সমতার পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাফ। দুই বছর পর আবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
দিনের প্রথম ম্যাচে ভারত ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে অপেক্ষায় ছিল বাংলাদেশ ও নেপাল ম্যাচের। নেপাল বড় ব্যবধানে বাংলাদেশকে হারাতে পারলে ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে পারতো। তবে নেপাল হেরে যাওয়ায় বাংলাদেশের সাথে ফাইনাল নিশ্চিত হয় ভারতেরও।
শেষ ম্যাচে পিটার বাটলারের দল নেপালের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেলেই জিতে মাঠ ছেড়েছে। তৃতীয় মিনিটে মিরা খাতুনের গোলে এগিয়ে যাওয়া এবং বিরতির ঠিক আগে আলপি আক্তারের গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। আলপি আক্তার নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ৬৬ মিনিটে। ৮২ মিনিটে আলপি হ্যাটট্রিক পূরণ করলে বাংলাদেশের জয়ের ব্যবধান বেড়ে হয় ৪-০।
লিগ ভিত্তিতে খেলার পর বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এবং ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভারত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শীর্ষে থাকা দুই দল ফাইনালে মুখোমুখি হবে শনিবার বিকেল ৩টায়।





আজ মাঠে নামবে ব্রাজিল–স্কটল্যান্ড
নাটকীয় ম্যাচে ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স
অবশেষে সন্তানের খেলা দেখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার
৩২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড
ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
ইবোলা আতঙ্কে স্পেনে বাতিল কঙ্গোর ম্যাচ
নানান জটিলতা পেরিয়ে বিশ্বকাপে ইরাক
পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-শরিফুলরা
সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
বাংলাদেশ তার ক্যাপ্টেনকে বেছে নিয়েছে: ফাহাদ করিম 
