রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » ভূমিকম্পে কাঁপলো ঠাকুরগাঁও
ভূমিকম্পে কাঁপলো ঠাকুরগাঁও
![]()
নিজস্ব প্রতিবেদক
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিট ৪৪ সেকেন্ডে রিকটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রায় এই ভূমিকম্প অনুভূত হয়। তথ্যটি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর।
জানা গেছে, জেলার ৩৩ কিলোমিটার পূর্বে আটঘরিয়া এলাকায় এর উৎপত্তিস্থল।
তিনি জানান, ঠাকুরগাঁওয়ের আটঘরিয়া এলাকায় ৩ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্প হয়েছে। এতে জেলার বিভিন্ন স্থান মৃদু কেঁপে ওঠে। তবে এর ভায়াবহতা নেই।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ঠাকুরগাঁওয়ের অনেক বাসিন্দা ভূমিকম্পের কথা জানান। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈলের বাসিন্দারা এটি সবচেয়ে বেশি অনুভব করেছেন বলে জানান।
উল্লেখ্য, এর আগে গত ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভূকম্পন অনুভব করার কথা জানান।





দেশের ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
সিলেট-নেত্রকোণায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার
ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কায় আবহাওয়া অফিস
ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতা: ভূমিধসের শঙ্কা
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর 
