শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ২৩ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » নির্বাচন-শবেবরাত ঘিরে দুই দফায় মিলবে ৮ দিনের ছুটি
প্রচ্ছদ » জাতীয় » নির্বাচন-শবেবরাত ঘিরে দুই দফায় মিলবে ৮ দিনের ছুটি
২৩৯ বার পঠিত
শুক্রবার ● ২৩ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন-শবেবরাত ঘিরে দুই দফায় মিলবে ৮ দিনের ছুটি

---

ডেস্ক প্রতিবেদন

আসন্ন ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য মিলছে দীর্ঘ ছুটির সুবর্ণ সুযোগ। পবিত্র শবেবরাত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাসের প্রথম ১৫ দিনের মধ্যেই দুই দফায় মোট ৮ দিনের ছুটি কাটানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। সে উপলক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

এ অবস্থায় কেবল এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের ছুটি কাটানো যাবে। কেননা এর পরের দুদিন ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ৭ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি।

এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর পরের দুদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ এখানে মিলছে চার দিনের ছুটি।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়।’

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়েছে।

এ ছাড়া ২০২৬ সালে ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটি নির্ধারিত হয়েছে। সে অনুযায়ী মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন; হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন; খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য ৮ দিন; বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য ২ দিন।






জাতীয় এর আরও খবর

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক
জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
নতুন ৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন নতুন ৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গু বাড়ার আশঙ্কা, দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গু বাড়ার আশঙ্কা, দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দুর্নীতি রোধে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি দুর্নীতি রোধে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
সম্পদ দান করার পরও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস সম্পদ দান করার পরও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে

আর্কাইভ