বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি
২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি

নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের (২০২৬) এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সূচি জানানো হয়।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষা শেষে আগামী ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এই পরীক্ষা চলবে ১৪ জুন পর্যন্ত। মাঝখানে ছুটি থাকায় এবার ব্যবহারিক পরীক্ষা কিছুটা দেরিতে আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সেই হিসাবে এ বছর পরীক্ষার সূচনা হচ্ছে ১১ দিন পরে। শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।





সপরিবারে বেইলি রোডে গিয়ে শিশুদের নাটক দেখলেন প্রধানমন্ত্রী
গণভোটসহ ২০ অধ্যাদেশ বাতিল
সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে
নানান জটিলতা পেরিয়ে বিশ্বকাপে ইরাক
অডিটের জন্য এনবিআরের ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন
সিলেটে সব পেট্রল পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ ঘোষণা
জ্বালানি ব্যবস্থাপনায় সরকারের দূরদর্শীতা ও জনকল্যাণমুখী নেতৃত্ব
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের প্রয়োজন ছিল না
জলবায়ু ট্রাস্টের প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা হবে
অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধা হওয়া ব্যক্তিদের জাতির সামনে উপস্থাপন করা হবে 
