শুক্রবার ● ২১ অক্টোবর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » ৩০৪ কোটি টাকা আত্মসাৎ নর্থ সাউথের চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট
৩০৪ কোটি টাকা আত্মসাৎ নর্থ সাউথের চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট
বিশেষ প্রতিনিধি
প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দেশের শীর্ষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আজিমউদ্দিন ও চার সদস্যসহ মোট ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সিনিয়র বিশেষ জজ আদালতে সংস্থাটির উপ-পরিচালক ফরিদ উদ্দিন পাটোয়ারী চার্জশিট দাখিল করেন। দুদক সচিব মো. মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি বছরের ৫ মে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ মামলাটি দায়ের করা হয়েছিল। মামলায় আসামি ছয়জন হলেও চার্জশিটে নতুন করে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আসামিরা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী।
তদন্তে নতুন নাম আসা আসামিরা হলেন- আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ওমর ফারুক, পরিচালক আনোয়ার বেগম ও সৈয়দ এ কে কামরুজ্জামান।
বিষয়: #অর্থ আত্মসাতের অভিযোগে নর্থ সাউথের চেয়ারম্যানসহ ৯ জনের






সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধীদলের ওয়াকআউট
সংসদের ৬ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন
অনলাইনে মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংসদে পাস
ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণসহ সমন্বিতভাবে পদক্ষেপ নেবে সরকার
সংরক্ষিত এমপিদের কাজের পরিধি গোটা বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ লাখ ই-হেলথ কার্ড বিতরণ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
প্রত্যেক উপজেলায় ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করা হবে
ভূমিধসে ঝুঁকি কমাতে হিউম্যান রাইটস এর জরুরি পদক্ষেপ
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বরিশাল যাচ্ছেন তারেক রহমান 
