শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » শাহবাগে যানচলাচল বন্ধ
প্রচ্ছদ » জাতীয় » শাহবাগে যানচলাচল বন্ধ
১০৮ বার পঠিত
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাহবাগে যানচলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

---

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ মোড়ে জমায়েত হয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে এই মুহূর্তে শাহবাগ মোড়ে যানচলাচল বন্ধ আছে। তবে জনগণের যেন ভোগান্তি না হয়, সেজন্য শাহবাগে আসা প্রতিটি সড়কের বাম পাশে ডাইভারশনের ব্যবস্থা করা হয়েছে।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব থেকে আসা গাড়িগুলো শাহবাগ মোড়ে এসে বাম মোড় নিয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ইউটার্ন নিয়ে আবার শাহবাগ মোড়ে এসে মৎস্য ভবনের দিকে যাচ্ছে। একইভাবে ৩টি সড়ক থেকেই গাড়িগুলো এসে বামে প্রবেশ করে ইউটার্ন নিয়ে গন্তব্যে যাচ্ছে। শুধুমাত্র শাহবাগ মোড়ে অ্যাম্বুলেন্সসহ জরুরি গাড়িগুলো প্রবেশ করতে পারছে।

এদিকে দুপুর ২টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। তারা দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সচেতন জনগণকে আসার আহ্বান জানিয়েছে। ধীরে ধীরে শাহবাগ মোড়ে জমায়েত বড় হচ্ছে।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবিগুলো হলো-

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।






জাতীয় এর আরও খবর

মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ

আর্কাইভ