বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রায় দেড় যুগ পর আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি জানায়, পুলিশসহ অন্যান্য সংস্থার প্রায় ২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে আনসার গার্ডের নিয়মিত সদস্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ পোস্ট ও প্যাট্রল ডিউটিতে অতিরিক্ত ব্যাটালিয়ান আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বিমানবন্দরে স্বাভাবিকের চেয়ে এদিকে নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। সরেজমিন দেখা যায়, বিমানবন্দরের ভিআইপি গেট সংলগ্ন ৮ নম্বর গেট থেকে বের হওয়ার পুরো পথে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেলেও বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এ সেটা কিছুটা শিথিল ছিল। এ সময় ভিআইপি গেট সংলগ্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা ক্রু ছাড়া কেউই ঢুকতে পারছেন না।
এদিকে, টার্মিনাল-১ ও টার্মিনাল-২-এ সাধারণ যাত্রীদের চলাচল আছে স্বাভাবিকের মতোই। এ ছাড়া বিমানবন্দর থেকেই তারেক রহমানের গাড়িবহর ঘিরেও রয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় আমদানি করা হয়েছে বুলেটপ্রুফ গাড়ি।





প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির
মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর 
