শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি
প্রচ্ছদ » জাতীয় » হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি
১২৮ বার পঠিত
রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি

জ্যেষ্ঠ প্রতিবেদক

---

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। আজ রোববার (১৪ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন এবং ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ।

তবে বর্তমান শারীরিক অবস্থায় তিনি বিদেশযাত্রার জন্য উপযুক্ত কি না, সে বিষয়ে এখনো মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদন মেলেনি বলেও জানান তিনি।

এছাড়া থাইল্যান্ড বা সিঙ্গাপুর— এই দুই দেশের যেকোনো একটিতে নেওয়ার বিষয়টি আলোচনায় থাকলেও, চূড়ান্ত সিদ্ধান্ত রাতের মধ্যে নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

আহাদ জানান, পরিবারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত এসেছে। বর্তমানে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর— এই দুই দেশের কোনো একটি হাসপাতালে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ডা. আব্দুল আহাদ বলেন, আগামীকাল হাদিকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন পর্যন্ত দুটি দেশ থাইল্যান্ড ও সিঙ্গাপুর নিয়ে আলোচনা চূড়ান্ত। তবে কোন দেশে নেওয়া হবে, সেটা রাতের মধ্যে সিদ্ধান্ত হবে।

তিনি স্পষ্ট করে জানান, বর্তমান শারীরিক অবস্থায় হাদি বিদেশযাত্রার জন্য উপযুক্ত কি না, সে বিষয়ে মেডিকেল বোর্ড এখনো চূড়ান্ত অনুমোদন দেয়নি। এ অবস্থায় রোগীকে নেওয়া নিরাপদ হবে কি না— সেই বিষয়ে মেডিকেল বোর্ড এখনো ক্লিয়ারেন্স দেয়নি। আশা করছি, আগামীকাল সকালে বোর্ডের চিকিৎসকরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

উল্লেখ্য, বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক এবং সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল বোর্ডের চূড়ান্ত ক্লিয়ারেন্স পাওয়ার পরই বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।






জাতীয় এর আরও খবর

মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ

আর্কাইভ