রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » বিএনপির পাঁচবারের বহিষ্কৃত নেতা যোগ দিলেন জামায়াতে
বিএনপির পাঁচবারের বহিষ্কৃত নেতা যোগ দিলেন জামায়াতে

নিজস্ব প্রতিবেদক
বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান শনিবার (১৩ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করেন।
জামায়াতের ফেসবুক পেজে জানানো হয়েছে, আখতারুজ্জামান দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শের প্রতি আনুগত্য বজায় রেখে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন উৎসর্গের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। জামায়াতের আমির শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করে দীর্ঘ নেক হায়াত কামনা করেছেন।
মেজর (অব.) আখতারুজ্জামান কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির মনোনয়ন নিয়ে কিশোরগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০২২ সালে দলীয় শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কৃত হন।





মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর 
