শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক
প্রচ্ছদ » জাতীয় » হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক
১৩৭ বার পঠিত
রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক

---

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি আছেন।

এদিকে, শনিবার (১৩ ডিসেম্বর) সকালে হাদির চিকিৎসায় বিশেষজ্ঞ পর্যায়ের ১২ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, হাদির কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। তবে ব্রেইন স্টেমে আঘাতের কারণে রক্তচাপ ও হৃদস্পন্দন ‘ওঠানামা’ করছে। অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকরা পর্যবেক্ষণভিত্তিক চিকিৎসা চালিয়ে যেতে এবং স্থিতিশীল হলে সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন।

এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. জাফর ইকবাল জানিয়েছেন, হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ফুসফুসে আঘাত ও সংক্রমণ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট চলছে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকা সাপোর্ট চালু থাকবে, হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমলে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

হাদির পরিবারের সঙ্গে দেখা করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন এবং হামলার সঙ্গে জড়িত চক্রকে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। হাদির বোন মাসুমা বলেন, তার ভাই বিপ্লবী, দেশভক্ত এবং দশ মাসের সন্তান রয়েছে; তাকে বাঁচাতে হবে।

হামলার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা হামলার তীব্র নিন্দা তুলেছেন।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলের পেছনে বসা দুজন আততায়ী হাদিকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজে, পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।






জাতীয় এর আরও খবর

মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ

আর্কাইভ