শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ন ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » অবরোধের পাঁচ ঘণ্টা পর আলোচনার পরামর্শ পুলিশের, রাজি নয় শিক্ষার্থীরা
প্রচ্ছদ » জাতীয় » অবরোধের পাঁচ ঘণ্টা পর আলোচনার পরামর্শ পুলিশের, রাজি নয় শিক্ষার্থীরা
১৭৯ বার পঠিত
রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবরোধের পাঁচ ঘণ্টা পর আলোচনার পরামর্শ পুলিশের, রাজি নয় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

---

এক দফা দাবিতে অবরোধের পাঁচ ঘণ্টা পর আন্দোলনরত শিক্ষার্থীদের সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছে পুলিশ। তবে আলোচনার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। তারা বলছে, দাবি বাস্তবায়নের কোনো সুস্পষ্ট অগ্রগতি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আজ রোববার (৭ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, শিক্ষার্থীরা চাইলে সরাসরি সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে কথা বলে নিজেদের দাবি-দাওয়ার সর্বশেষ আপডেট নিতে পারে।

শিক্ষার্থীদের তিনি বলেন, সার্বিক বিষয়ে তোমরা সচিবালয়ে নিজেরাই গিয়ে জানতে পারো কী অগ্রগতি হয়েছে। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, সেটাও দিয়ে আসতে পারো। এতে সাধারণ জনদুর্ভোগও কমবে। এখানে মোড়ে পাঁচ ঘণ্টার মতো অবস্থান চলছে, এতে জনভোগান্তি বাড়ছে৷

বিষয়টি নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, শিক্ষার্থীরা পুলিশের দেওয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আমরা কোনো আলোচনায় যাচ্ছি না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে, আজ দুপুর ১টায় রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দ্রুত অধ্যাদেশ ঘোষণার ১ দফা দাবিতে শিক্ষা ভবন মোড়  অবরোধ করেন শিক্ষার্থীরা৷ এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে তীব্র যানজটের। আর অবরোধ ঘিরে অনভিপ্রেত ঘটনা এড়াতে শিক্ষাভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। রাখা হয়েছে জলকামান এবং রায়টকারও।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায় যে সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।






জাতীয় এর আরও খবর

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে
৫ জেলায় আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ ৫ জেলায় আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ
এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা ২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
৫ ধাপে ইউপি নির্বাচনের উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ ৫ ধাপে ইউপি নির্বাচনের উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ
১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো
গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪ গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল

আর্কাইভ