বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
নিজস্ব প্রতিবেদক
![]()
রাজধানী ঢাকায় রিখটার স্কেলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার। উৎপত্তি টঙ্গী থেকে ৩৩ কিমি পূর্বে, নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। যার মাত্রা ছিল ৪.১।
উল্লেখ্য, এর আগে সোমবার (১ ডিসেম্বর) কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন।





দেশের বেশির ভাগ এলাকায় ৫দিনের বৃষ্টির আভাস
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে সতর্কতা
টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস
চলতি মাসে প্রবল বর্ষা ও বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি
দেশের ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
সিলেট-নেত্রকোণায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা 
