সোমবার ● ১ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » কুড়িগ্রামে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
কুড়িগ্রামে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
কুড়িগ্রাম প্রতিনিধি
উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে ধীরে ধীরে বাড়ছে ঠান্ডা ও ঘনকুয়াশা। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার (১ ডিসেম্বর) ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোর থেকে বইছে হিমেল হাওয়া, বাড়ছে কুয়াশার ঘনত্ব। বিশেষ করে ভোর ও রাতের শেষ ভাগে শীত ও ঠান্ডায় জবুথবু অবস্থায় কাবু হয়ে পড়েছে ছিন্নমূল মানুষ।
এদিকে, জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। দিনের রোদ মৃদু উষ্ণতা দিলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি তীব্র হচ্ছে। মধ্যরাতের পর হিমেল হাওয়ার প্রভাব আরও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা বলেন, সকালে রিকশা নিয়ে বের হলে হাত-পা সিন্টি লাগি আইসে। কি করবো রিকসা নিয়ে না বের হলে সংসার চালানো সমস্যা হইবে। ভাড়া এখনো পাইনি মানুষ নাই এই জন্য বসি আছি।
এ বিষয়ে রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘আজ সোমবার সকাল ৬ টায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন প্রতিদিনই কুয়াশা পড়ছে। সামনে কুয়াশা ও ঠান্ডা আরও বাড়বে।





দেশের বেশির ভাগ এলাকায় ৫দিনের বৃষ্টির আভাস
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে সতর্কতা
টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস
চলতি মাসে প্রবল বর্ষা ও বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি
দেশের ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
সিলেট-নেত্রকোণায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা 
