রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
![]()
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকে ধাক্কা দেওয়ার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। আজ রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে পৌরসভার বটতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকে গিয়ে ধাক্কা দেয়। পরবর্তীতে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, আমরা পৌঁছার আগেই স্থানীয় লোকজন কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।





দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট
বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক
জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
নতুন ৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গু বাড়ার আশঙ্কা, দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সম্পদ দান করার পরও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস 
