শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » বাসে আগুন-ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের
প্রচ্ছদ » জাতীয় » বাসে আগুন-ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের
২২২ বার পঠিত
রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাসে আগুন-ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

জ্যেষ্ঠ প্রতিবেদক

---

কর্তব্যরত অবস্থায় পুলিশকে বা জনগণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ কিংবা আগুন দিলে হামলাকারীকে গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তায় কমিশনার মাঠ প্রশাসনে নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দেন।

মাঠ পর্যায়ে টহলরত ডিএমপির অপরাধ বিভাগের একাধিক পুলিশ কর্মকর্তা বিষয়টি ঢাকা পোস্টের কাছে স্বীকার করলেও কেউ বক্তব্য দিতে রাজি হননি।

বিষয়টি জানতে একাধিকবার যোগাযোগের পর মুঠোফোনে ঢাকা পোস্টকে বিষয়টি স্বীকার করেন খোদ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

নাশকতাকারীদের লক্ষ্য করে মাঠ পর্যায়ে ডিউটিরত পুলিশ সদস্যদের গুলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ বলেছি। বলেছি, বাসে আগুন দিলে, পুলিশ জনগণের গায়ে আগুন দিলে গুলি করে দিতে বলেছি।’

এটা কি আইনে কাভার করে- জানতে চাইলে তিনি বলেন, ‘একশতে একশই কাভার করে। চাইলে আপনিও পারেন এটা।’

পুলিশ কিংবা নাগরিক নাশকতাকারীর বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে পারে- তা ব্যাখ্যা করে ডিএমপি কমিশনার বলেন, ‘দণ্ডবিধির ৯৬ থেকে ১০৪ ধারায় যা বলা আছে, তার ভিত্তিতে আপনিও এটা করতে পারেন। তাতে বলা আছে, যে কোনো লোকের সম্পদ বা জানের হেফাজতের জন্য সে গুলি করতে পারে, তার যদি গান থাকে।’

তিনি বলেন, ‘সেই আইন অনুযায়ী এই বার্তাটা আমি স্মরণ করায় দিলাম আমার কলিগদের। যে কোনো বাসে আগুন দিবে, তোমার গায়ে ককটেল মারবে, জনগণের গায়ে ককটেল মারবে, তুমি গুলি করে দিবা।’

দণ্ডবিধির ৯৬ ধারায় বলা হয়েছে, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনকিছুই অপরাধ নহে।






জাতীয় এর আরও খবর

তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন
৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে ৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে
ট্রাইব্যুনালে ২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ ট্রাইব্যুনালে ২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনেই বসবাস ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনেই বসবাস
রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিধি-বিধান, ইতিহাস ও বিতর্ক রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিধি-বিধান, ইতিহাস ও বিতর্ক
সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ, উদ্বেগ টিআইবির সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ, উদ্বেগ টিআইবির
এক সাংবাদিকের ফেসবুক পোস্ট: ‘রাষ্ট্রপতির পদত্যাগ’ গুঞ্জন এক সাংবাদিকের ফেসবুক পোস্ট: ‘রাষ্ট্রপতির পদত্যাগ’ গুঞ্জন
বিতর্কিত এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা বিতর্কিত এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

আর্কাইভ