বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছরে ১২৭ জনের মৃত্যু হলো। একই দিনে আরও ৪৪৫ জন ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃত ব্যক্তিদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং একজন বরগুনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুজনই নারী; একজনের বয়স ৩৫, অন্যজনের বয়স ৫৫ বছর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৪৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৯৮, বরিশাল বিভাগে ৭৮, ঢাকা বিভাগে ৬৯, রাজশাহী বিভাগে ২১, ময়মনসিংহ বিভাগে ২৪, রংপুর বিভাগে ৬ ও সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬১ জন। ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বাংলাদেশে এক বছরে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।





আবারও সোনা ও রুপার দামের উধ্বগতি
সাজেক ছাড়লেন আটকেপড়া পর্যটকরা
ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতা: ভূমিধসের শঙ্কা
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
বংশালে দোকানে বিস্ফোরণে একজন নিহত
চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার
নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী 
