বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » পল্টন মোড় অবরোধ
পল্টন মোড় অবরোধ

তিন দফা দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। কর্মসূচি এখনো চলমান রয়েছে।
তিন দফা দাবি হলো, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা।
অবরোধ চলাকালে সংগঠনটির নেতাকর্মীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ভিপি নুরের রক্ত বৃথা যেতে দেব না’ প্রভৃতি স্লোগান দেন।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন গণঅধিকার পরিষদের নেতারা। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
নেতারা বলেন, ‘এ হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর বর্তায়। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’





হরমুজ খুললেও অবরোধ থাকবে ইরানের বন্দর
উন্মুক্ত হলো হরমুজ প্রণালি
সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
যুদ্ধবিরতির ঘণ্টা না পেরোতেই আবার হামলা
সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান
সপরিবারে বেইলি রোডে গিয়ে শিশুদের নাটক দেখলেন প্রধানমন্ত্রী
গণভোটসহ ২০ অধ্যাদেশ বাতিল
সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে
নানান জটিলতা পেরিয়ে বিশ্বকাপে ইরাক
অডিটের জন্য এনবিআরের ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন 
