শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » এসএসসির ঢাকা শিক্ষা বোর্ডের মূল নম্বরপত্র বিতরণ শুরু ৭ সেপ্টেম্বর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » এসএসসির ঢাকা শিক্ষা বোর্ডের মূল নম্বরপত্র বিতরণ শুরু ৭ সেপ্টেম্বর
২৬১ বার পঠিত
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এসএসসির ঢাকা শিক্ষা বোর্ডের মূল নম্বরপত্র বিতরণ শুরু ৭ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

---

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল নম্বরপত্র আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করা হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নির্ধারিত এই দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বোর্ডের ৪ নং ভবনের ৫ম তলায় অবস্থিত সনদ শাখা থেকে এই নম্বরপত্র বিতরণ করা হবে।

বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ সেপ্টেম্বর ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নম্বরপত্র সংগ্রহ করতে পারবে। ৮ সেপ্টেম্বর মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ, ৯ সেপ্টেম্বর গাজীপুর ও কিশোরগঞ্জ, ১০ সেপ্টেম্বর মাদারীপুর ও শরীয়তপুর, ১১ সেপ্টেম্বর ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ, ১৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ ও নরসিংদী এবং ১৫ সেপ্টেম্বর টাঙ্গাইল ও ঢাকা জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নম্বরপত্র সংগ্রহ করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা তার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি প্রাধিকারপত্র, উত্তীর্ণ শিক্ষার্থীর বিভাগভিত্তিক তালিকা এবং তিনটি সত্যায়িত নমুনা স্বাক্ষর জমা দিয়ে মূল নম্বরপত্র সংগ্রহ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সিদ্ধান্তের কপি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনপত্রে কমিটির সভাপতি বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকা বাধ্যতামূলক।

এসব কাগজ ছাড়া কোনো অবস্থাতেই মূল নম্বরপত্র বিতরণ করা হবে না বলেও জানানো হয়েছে।






প্রধান সংবাদ এর আরও খবর

আইডিয়াল স্কুলে নিয়োগ থেকে কোচিং, বারবার প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত আইডিয়াল স্কুলে নিয়োগ থেকে কোচিং, বারবার প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ

আর্কাইভ