সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: আইন উপদেষ্টা
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: আইন উপদেষ্টা
![]()
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকারের ঘোষিত সময় আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
‘সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন। কিন্তু এনসিপিসহ কয়েকটি দল বলছে, সংস্কার এবং বিচারের পর নির্বাচন।’ এ বিষয়ে আইন উপদেষ্টা বলেন, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, জুলাই গণঅভ্যুত্থানের যারা পক্ষশক্তি, তাদের বিচার-বিবেচনাবোধের প্রতি আমাদের আস্থা রয়েছে।
‘এর আগেও বিভিন্ন ইস্যুতে ওনাদের মধ্যে মতবিরোধ হয়েছে। মতবিরোধ শেষও হয়েছে। আপনারা তা দেখেছেন। বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো’- এ প্রসঙ্গে যোগ করেন তিনি।
নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা নেই বলেও জানিয়েছেন আসিফ নজরুল।
রাজনৈতিক মতপার্থক্য যদি শেষ পর্যন্ত থাকে, তখন কি সময়মতো নির্বাচন সম্ভব হবে—জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, এটা তো আপনারা ‘যদি’র ব্যাপার বললেন। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে অবস্থান, সেটা আমরা বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখেই অগ্রসর হচ্ছে। এখানে পেছানোর কোনো সুযোগ নেই।
এনসিপি চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটা তো এনসিপির দলীয় বক্তব্য। তাদের দলীয় বক্তব্য নিয়ে আমার বলার কিছু নেই। আমি সরকারের বক্তব্য যেটা, সেটা বললাম।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আসিফ নজরুল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি গত এক বছরে মাঝে মাঝে বেশ অবনতি হয়েছে, আবার ভালো হয়েছে। একটা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে। এসব অস্থিরতার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে অবনতি ঘটে সেটা যতই দুঃখজনক হোক হতাশাজনক হোক এটি খুব অস্বাভাবিক বলে মনে করি না।





সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধীদলের ওয়াকআউট
সংসদের ৬ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন
অনলাইনে মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংসদে পাস
ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণসহ সমন্বিতভাবে পদক্ষেপ নেবে সরকার
সংরক্ষিত এমপিদের কাজের পরিধি গোটা বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ লাখ ই-হেলথ কার্ড বিতরণ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
প্রত্যেক উপজেলায় ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করা হবে
ভূমিধসে ঝুঁকি কমাতে হিউম্যান রাইটস এর জরুরি পদক্ষেপ
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বরিশাল যাচ্ছেন তারেক রহমান 
