শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২
Swadeshvumi
শুক্রবার ● ২৯ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
প্রচ্ছদ » প্রধান সংবাদ » চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
১৪৩ বার পঠিত
শুক্রবার ● ২৯ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

বাসস

---

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড গড়েছে ‘চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)’।

শুক্রবার (২৯ আগস্ট) বন্দর কর্তৃপক্ষ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এনসিটিতে মোট ৫ হাজার ১৯টি টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়। এর মধ্যে আমদানি কনটেইনার ২ হাজার ১০১টি টিইইউএস এবং রপ্তানি কনটেইনার ২ হাজার ৯১৮টি টিইইউএস। একদিনে এটি এখন পর্যন্ত বন্দরের সর্বোচ্চ হ্যান্ডলিং রেকর্ড।

গত ৭ জুলাই থেকে সিডিডিএল এনসিটি- ২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটর হিসেবে দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বন্দর সূত্রে জানা যায়, চলতি মাসের ১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত এনসিটির চার বার্থে মোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে। প্রতিদিন গড়ে ৩ হাজার ৯০৩ টিইইউএস, যা আগের তুলনায় ৪০ শতাংশ বেশি।

এর আগে ২৬ আগস্ট প্রকাশিত বিশ্লেষণে দেখা যায়, সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর প্রথম ৪৯ দিনে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে। একই সময়ে পূর্বেও অপারেটরের হ্যান্ডলিং ছিল ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। অর্থাৎ মাত্র দেড় মাসে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।

২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ২৮ আগস্টের পাঁচ বছরের (২০২২ বাদে) প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, বর্তমানে চট্টগ্রাম বন্দরের প্রধানতম টার্মিনাল এনসিটির গতি বাড়ায় পুরো বন্দরের গতি বেড়েছে ৮ দশমিক ৯৪ শতাংশ। প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের এইদিনে চট্টগ্রাম বন্দর কনটেইনার হ্যান্ডেল করেছে ৯ হাজার ৩৯৫ টিইইউএস। অন্যদিকে ২০২৪ সালে ৮ হাজার ৫৫০ টিইইউএস, ২০২৩ সালে ৮ হাজার ৫৬২ টিইইউএস, ২০২১ সালে ৮ হাজার ৪৩৭ টিইইউএস এবং ৮ হাজার ৬৭০ টিইইউএস হ্যান্ডেলিং হয়েছে। যা চার বছরের গড় হিসেবে ৮ হাজার ৫৫৫ টিইইউএস হিসেবে ধরা যায়।

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর মো. বেনজির মাহমুদ বলেন, ‘চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রফতানি বাণিজ্যের প্রাণকেন্দ্র। সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর থেকে এনসিটির কার্যক্রমে আমরা দক্ষতা ও গতি নিশ্চিত করার চেষ্টা করছি। রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং আমাদের টিমওয়ার্ক ও সুষ্ঠু ব্যবস্থাপনারই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এ ধারাবাহিকতা দেশের বাণিজ্যকে আরও গতিশীল করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কর্মকর্তারা জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট পয়েন্ট, সিএন্ডএফ শেড ও গেটসমূহে নিরলসভাবে কাজ করছেন। যার ফলে কনটেইনার হ্যান্ডলিংয়ের জটিলতা আগের তুলনায় অনেকাংশে কমে এসেছে। চট্টগ্রাম ড্রাই ডকের এ কার্যকর ভূমিকা দেশের আমদানি-রফতানি কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া, এনসিটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে সুশৃঙ্খল ও দক্ষ ব্যবস্থাপনা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও সহায়ক হবে।






প্রধান সংবাদ এর আরও খবর

গণভোটসহ ২০ অধ্যাদেশ বাতিল গণভোটসহ ২০ অধ্যাদেশ বাতিল
সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে
নানান জটিলতা পেরিয়ে বিশ্বকাপে ইরাক নানান জটিলতা পেরিয়ে বিশ্বকাপে ইরাক
অডিটের জন্য এনবিআরের ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন অডিটের জন্য এনবিআরের ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন
সিলেটে সব পেট্রল পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ ঘোষণা সিলেটে সব পেট্রল পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ ঘোষণা
জ্বালানি ব্যবস্থাপনায় সরকারের দূরদর্শীতা ও জনকল্যাণমুখী নেতৃত্ব জ্বালানি ব্যবস্থাপনায় সরকারের দূরদর্শীতা ও জনকল্যাণমুখী নেতৃত্ব
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের প্রয়োজন ছিল না ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের প্রয়োজন ছিল না
জলবায়ু ট্রাস্টের প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা হবে জলবায়ু ট্রাস্টের প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা হবে
অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধা হওয়া ব্যক্তিদের জাতির সামনে উপস্থাপন করা হবে অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধা হওয়া ব্যক্তিদের জাতির সামনে উপস্থাপন করা হবে
অনলাইনে ক্লাসের কথাও ভাবা হচ্ছে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়: শিক্ষামন্ত্রী অনলাইনে ক্লাসের কথাও ভাবা হচ্ছে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়: শিক্ষামন্ত্রী

আর্কাইভ