শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » প্রকৌশলীদের আন্দোলন: কমিটির সভায় ওয়ার্কিং গ্রুপ গঠন
প্রচ্ছদ » প্রধান সংবাদ » প্রকৌশলীদের আন্দোলন: কমিটির সভায় ওয়ার্কিং গ্রুপ গঠন
১৩৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রকৌশলীদের আন্দোলন: কমিটির সভায় ওয়ার্কিং গ্রুপ গঠন

নিজস্ব প্রতিবেদক

---

বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলো নিয়ে কাজ করতে গৃহায়ন ও গণপূর্ত সচিবের নেতৃত্বে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করে দিয়েছে এ সংক্রান্ত গঠিত কমিটি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সচিবালয়ে ১ নম্বর নতুন ভবনে সভা শেষে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, কমিটি কেমন করে কাজ করবে আজ আমরা সেটা ঠিক করেছি। যে সমস্যাগুলো এসেছে সেগুলো আসলে আজকের সমস্যা নয়, এগুলো বহুদিন আগের সমস্যা। তাই এগুলো সমাধান করতে হলে সবার সঙ্গে আমাদের পরামর্শ করতে হবে। সেজন্য আমরা একটি ওয়ার্কিং গ্রুপ করেছি। সেই ওয়ার্কিং গ্রুপে মোট ১৪ জন প্রতিনিধি থাকবেন। যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ার রিক্রুট করা হয়, সেই সংস্থা প্রধানরা এ কমিটিতে থাকবেন। একই সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও চারজন প্রতিনিধি থাকবেন। মোট ১৪ জনের সমন্বয়ে এটা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব থাকবে সেখানে।

তিনি আরও বলেন, এ কমিটি ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের বক্তব্যগুলো আগে শুনবেন। পরবর্তী কার্যদিবসে তাদের বক্তব্যগুলো শুনবেন। বিএসসি বলি আর ডিপ্লোমা বলি ইঞ্জিনিয়ার সেক্টরে যারা প্রতিধানযোগ্য আছেন, যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন, তাদের বক্তব্য এই কমিটি শুনবে।

সৈয়দা রিজওয়ানা আরও বলেন, অনেক কাগজপত্র দিয়ে যাওয়া হয়েছে। সেই সবগুলো দেখে তারা আমাদের আবার ব্রিফ করবেন। সেই মোতাবেক আমরা এগোবো।

প্রসঙ্গত, তিন দফা দাবিতে গত দুদিন ধরে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়েরও চেষ্টা করেন। এসময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে।






প্রধান সংবাদ এর আরও খবর

হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ
জাপানে ভূমিকম্পে শপিং মলের একাংশে ধস: আটকা অনেকে জাপানে ভূমিকম্পে শপিং মলের একাংশে ধস: আটকা অনেকে
জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ট্রাইব্যুনালে ২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ ট্রাইব্যুনালে ২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনেই বসবাস ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনেই বসবাস
রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিধি-বিধান, ইতিহাস ও বিতর্ক রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিধি-বিধান, ইতিহাস ও বিতর্ক
সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ, উদ্বেগ টিআইবির সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ, উদ্বেগ টিআইবির
এক সাংবাদিকের ফেসবুক পোস্ট: ‘রাষ্ট্রপতির পদত্যাগ’ গুঞ্জন এক সাংবাদিকের ফেসবুক পোস্ট: ‘রাষ্ট্রপতির পদত্যাগ’ গুঞ্জন

আর্কাইভ