মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » অর্থনীতি » ডিজিটাল ব্যাংক: মূলধনের শর্ত বাড়িয়ে ৩০০ কোটি টাকা
ডিজিটাল ব্যাংক: মূলধনের শর্ত বাড়িয়ে ৩০০ কোটি টাকা
দেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ‘ডিজিটাল ব্যাংক স্থাপনবিষয়ক গাইডলাইন্স, ভার্সন-২’ শীর্ষক এ নির্দেশনায় ব্যাংক খাতে আধুনিক প্রযুক্তি সংযোজন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নতুন গাইডলাইনে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উদ্যোক্তা/স্পন্সর এবং প্রধান নির্বাহী কর্মকর্তার যোগ্যতা ও উপযুক্ততার মানদণ্ডে পরিবর্তন আনা হয়েছে। অপারেশনাল কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা ও গ্রাহক নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি সংক্রান্ত নতুন বিধানও সংযোজন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৩ সালে প্রথমবার গাইডলাইন প্রণয়নের পর প্রায় দুই বছরে দেশ-বিদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে এ সংশোধিত গাইডলাইন প্রকাশ করা হয়েছে।
ডিজিটাল ব্যাংক লাইসেন্স দেওয়ার জন্য আবেদন গ্রহণ শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। এ বিষয়ে আজ ২৬ আগস্ট চারটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।





২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
গাজীপুর ও সাভারের শ্রমিক আন্দোলনে নতুন করে উত্তেজনা: ৩১ কারখানা বন্ধ, নিরাপত্তা জোরদার
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
আবারও কমলো স্বর্ণের দাম
নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি
একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
একনেকে আট প্রকল্প অনুমোদন 
