বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
![]()
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়েন। লাঠি নিয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে সংঘর্ষ হয়।
এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার এক পর্যায়ে দুই পক্ষ পুলিশের ওপরেও হামলা চালায়। এতে চারজন পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।
এসময় সিটি কলেজের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পথচারিদের ভোগান্তিতে পরতে হয়। পরে, বেলা পৌনে তিনটার দিকে শেষ Í ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, ওই সময় সিটি কলেজের সামনে পুলিশ অবস্থান নেয়। তবে, সেখানে শিক্ষার্থীরাও অবস্থান করছেন। আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে রয়েছেন।
এর আগে গত রোববার একটি কোচিং সেন্টারে দুই পক্ষের কথা–কাটাকাটির জের ধরে আজকের সংঘর্ষ হয়েছে বলে জানান ডিএমপির ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান। তবে উপকমিশনার জিসানুল হক বলেন, ফুটবল খেলার মাঠে কথা কাটাকাটির জের ধরে এই সংঘর্ষ হয়েছে।
বিষয়: #সংঘর্ষ





দেশের স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলে সংসদে আলোচনার প্রস্তাব রুমিন ফারহানার
ফ্যামিলি কার্ড পেয়েছে ৩৭ হাজার ৮১৪টি পরিবার
জাল নোটের প্রচলন রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে অর্থমন্ত্রী
সংসদে অভিযোগ: নতুন ব্যাংক নোটে ত্রুটি, জালিয়াতির ঝুঁকি বাড়ছে
সাংবাদিকরা বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে: দুলু
রাজাকার ইস্যুতে সংসদে ঝড় তুললেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান
হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ২শ’
’মত প্রকাশের কারণে ধরে আনা হচ্ছে, মত-দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই’
’বাকস্বাধীনতা মানে কারো পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা নয়’
পদ্মা সেতুসহ ৩ মেগা প্রকল্পের দুর্নীতির তদন্ত চলছে: সংসদে সেতুমন্ত্রী 
