শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ২০ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » জুলাই মাসে সড়কে ঝরল তিন শতাধিক প্রাণ
প্রচ্ছদ » প্রধান সংবাদ » জুলাই মাসে সড়কে ঝরল তিন শতাধিক প্রাণ
২৪৩ বার পঠিত
বুধবার ● ২০ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুলাই মাসে সড়কে ঝরল তিন শতাধিক প্রাণ

নিজস্ব প্রতিবেদক

জুলাই মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৩৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৪২ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য ---জানানো হয়েছে।

এতে বলা হয়, বিভাগীয় অফিসের মাধ্যমে এসব দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।

জানা যায়, এর মধ্যে ঢাকা বিভাগে ১১৩টি দুর্ঘটনায় নিহত ১০৩ জন, আহত ১৫১ জন। চট্টগ্রাম বিভাগে ১০০টি দুর্ঘটনায় নিহত ৮৯ জন, আহত ৯২ জন। রাজশাহী বিভাগে ৪৯টি দুর্ঘটনায় নিহত ৫৩ জন, আহত ৪৫ জন। খুলনা বিভাগে ৪৪টি দুর্ঘটনায় নিহত ৪৩ জন, আহত ৫০ জন। বরিশাল বিভাগে ২৫টি দুর্ঘটনায় নিহত ১৪ জন, আহত ৪৬ জন। সিলেট বিভাগে ৩০টি দুর্ঘটনায় নিহত ২৬ জন, আহত ৯৯ জন। রংপুর বিভাগে ৪৩টি দুর্ঘটনায় নিহত ৩৮ জন, আহত ৪৮ জন। ময়মনসিংহ বিভাগে ২৩টি দুর্ঘটনায় নিহত ১৪ জন, আহত ১১ জন।

এছাড়া, জুলাই মাসে মোট ৬৪২টি যানবাহনে দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে- মোটরকার/জিপ ১৭টি, বাস/মিনিবাস ১১৭টি, ট্রাক/কাভার্ডভ্যান ১৩৩টি, পিকআপ ৪০টি, মাইক্রোবাস ১৫টি, অ্যাম্বুলেন্স ১টি, মোটরসাইকেল ১১৬টি, ভ্যান ৯টি, ট্রাক্টর ৬টি, ইজিবাইক ১০টি, ব্যাটারিচালিত রিকশা ১৪টি, অটোরিকশা ৩৭টি ও অন্যান্য যানবাহন ১২৭টি।

এসব দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৩৮০ জন। এর মধ্যে- মোটরসাইকেল দুর্ঘটনায় ৮৩ জন, অন্যান্য যানবাহনে ৮৫ জন, ট্রাক/কাভার্ডভ্যানে ৪৮ জন, বাস/মিনিবাসে ৪৭ জন, অটোরিকশায় ২৮ জন, মাইক্রোবাসে ১৯ জন, পিকআপে ১৮ জন, ভ্যানে ১৭ জন, ব্যাটারিচালিত রিকশায় ১৬ জন, ইজিবাইকে ১৫ জন, মোটরকার/জিপে ৩ জন, ট্রাক্টরে ১ জনের মৃত্যু হয়।



বিষয়: #



প্রধান সংবাদ এর আরও খবর

দেশের স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলে সংসদে আলোচনার প্রস্তাব রুমিন ফারহানার দেশের স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলে সংসদে আলোচনার প্রস্তাব রুমিন ফারহানার
ফ্যামিলি কার্ড পেয়েছে ৩৭ হাজার ৮১৪টি পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে ৩৭ হাজার ৮১৪টি পরিবার
জাল নোটের প্রচলন রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে অর্থমন্ত্রী জাল নোটের প্রচলন রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে অর্থমন্ত্রী
সংসদে অভিযোগ: নতুন ব্যাংক নোটে ত্রুটি, জালিয়াতির ঝুঁকি বাড়ছে সংসদে অভিযোগ: নতুন ব্যাংক নোটে ত্রুটি, জালিয়াতির ঝুঁকি বাড়ছে
সাংবাদিকরা বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে: দুলু সাংবাদিকরা বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে: দুলু
রাজাকার ইস্যুতে সংসদে ঝড় তুললেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান রাজাকার ইস্যুতে সংসদে ঝড় তুললেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান
হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ২শ’ হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ২শ’
’মত প্রকাশের কারণে ধরে আনা হচ্ছে, মত-দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই’ ’মত প্রকাশের কারণে ধরে আনা হচ্ছে, মত-দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই’
’বাকস্বাধীনতা মানে কারো পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা নয়’ ’বাকস্বাধীনতা মানে কারো পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা নয়’
পদ্মা সেতুসহ ৩ মেগা প্রকল্পের দুর্নীতির তদন্ত চলছে: সংসদে সেতুমন্ত্রী পদ্মা সেতুসহ ৩ মেগা প্রকল্পের দুর্নীতির তদন্ত চলছে: সংসদে সেতুমন্ত্রী

আর্কাইভ