শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ৩ মে ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » এমআইএসটি’র ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করলেন সেনাপ্রধান
প্রচ্ছদ » জাতীয় » এমআইএসটি’র ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করলেন সেনাপ্রধান
৭১৮ বার পঠিত
শুক্রবার ● ৩ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এমআইএসটি’র ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করলেন সেনাপ্রধান

---


নিজস্ব প্রতিবেদক

 

রাজধানী ঢাকায় মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ক্যাম্পাসে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ক এমআইএসটি’র এই ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

 

বৃহস্পতিবার সকালে মিরপুর সেনানিবাসে এই সম্মেলনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম কনফারেন্সের চিফ প্যাট্রোন হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর সাইফুর রহমান, ২০২৩ আইইইই সভাপতি এবং এডভ্যান্স্ড রিসার্চ ইন্সটিটিউট, ভার্জিনিয়া টেক, ইউএসএ এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক, চেয়ার, আইইইই বাংলাদেশ সেকশন। 

 

আইসিইইআইসিটি-২০২৪ শীর্ষক আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইডেন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানের স্বনামধন্য বিশেষজ্ঞ এবং গবেষকরা অংশগ্রহণ করেছেন।

 

---

 

বক্তারা বলেন, এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পোদ্যোক্তা, প্রকৌশলী, শিক্ষার্থী এবং গবেষকদের সমন্বয়ে একটি সার্বজনীন ক্ষেত্র তৈরি হবে যা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে নব ও টেকসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে বিশেষ অবদান রাখবে বলে আশা করা যায়।

 

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সম্মেলনে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্ক এ্যান্ড সিকিউরিটি, কমিউনিকেশন টেকনোলোজি, ডিজিটাল সিগন্যাল এ্যান্ড ইমেজ প্রসেসিং, অপ্টো-ইলেক্ট্রনিক্স এ্যান্ড ফোটোনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স এ্যান্ড ড্রাইভস, পাওয়ার সিস্টেম এ্যান্ড রিনিউএ্যাবল এনার্জি, সেমি-কনডাক্টর ডিভাইস এ্যান্ড ন্যানো টেকনোলজি, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং, ভিএলএসআই এ্যান্ড সার্কিটস্, মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং, স্যাটেলাইট নেভিগেশন, ওয়্যারলেস কমিউনিকেশন এবং রাডার ইঞ্জিনিয়ারিং বিষয়ক সাম্প্রতিক গবেষণা, প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হবে।

 

আগামী ৪ মে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

এমআইএসটি সম্মেলন/এলিস

 



বিষয়: #



জাতীয় এর আরও খবর

ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে
সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ
ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি
সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ: ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ: ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ
কাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট কাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ
তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন
৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে ৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে

আর্কাইভ