শিরোনাম:
ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ১০ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » মহাসড়কের ৩৫ শতাংশ দুর্ঘটনার কারণ বিপজ্জনক বাঁক ও ক্রসিং
প্রচ্ছদ » জাতীয় » মহাসড়কের ৩৫ শতাংশ দুর্ঘটনার কারণ বিপজ্জনক বাঁক ও ক্রসিং
৪১৮ বার পঠিত
শুক্রবার ● ১০ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহাসড়কের ৩৫ শতাংশ দুর্ঘটনার কারণ বিপজ্জনক বাঁক ও ক্রসিং

---

সংসদীয় কমিটির সুপারিশ

# দুর্ঘটনা হ্রাসে সড়কের বাঁকগুলো সরলীকরণের করতে হবে

# মহাসড়কে নছিমন-করিমনসহ একমুখী যান চলাচল বন্ধ করা জরুরি 


নিজস্ব প্রতিবেদক

বিপজ্জনক বাঁক ও ক্রসিংয়ের কারণেই দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে ৩৫ ভাগ দুর্ঘটনা ঘটে থাকে। সড়কে দুর্ঘটনা রোধে নানা ধরনের পদক্ষেপ থাকলেও বিপজ্জনক বাঁক ও ক্রসিং সংস্কারে যথাযথ উদ্যোগ না নেওয়ায় সড়কে দুর্ঘটনা কমছে না- এমন মন্তব্য করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এই পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে মহাসড়কের বাঁকগুলো সরলীকরণের সুপারিশ করেছেন সংসদীয় কমিটির কর্মকর্তারা।

গতকাল (বৃহস্পতিবার, ৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তারা এই সুপারিশ করেন। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান। উপস্থিত ছিলেন- কমিটির সদস্য এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, রাবেয়া আলীম, মেরিনা জাহান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

কমিটির সদস্যরা বলেন, রাস্তার বাঁকগুলোতে গাছপালার জন্য এমনিতেই দেখতে অসুবিধা হয়, সতর্কতামূলক চিহ্নও পর্যাপ্ত থাকে না, পাশাপাশি বাঁকে রাস্তা যথেষ্ট প্রশস্তও থাকে না। ফলে বাঁকগুলোতে নানামুখী দুর্ঘটনা ঘটে। এ অবস্থায় সড়ক দুর্ঘটনা কমাতে মহাসড়কের বাঁকগুলো যথাসম্ভব সোজা করতে হবে। একই সঙ্গে মহাসড়কে নছিমন-করিমন চলাচল বন্ধ এবং একমুখী যান চলাচলের যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন তারা।

বৈঠকে স্বচ্ছতা ও জবাবদিহির আলোকে কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে ময়মনসিংহ কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের কাজ সমাপ্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া র‌্যাপিড পাস ও মেট্রো পাস নগদ বা বিকাশের মাধ্যমে সহজে রিচার্জের ব্যবস্থা করা এবং মেট্রো রেলস্টেশনের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

দক্ষ কর্মী সংকটে বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশ দক্ষ কর্মী সংকটে বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশ
ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত ছিলো সংসদ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত ছিলো সংসদ
বাজেট অধিবেশনের প্রথম দিনে লোডশেডিং ইস্যুতে উত্তাপ বাজেট অধিবেশনের প্রথম দিনে লোডশেডিং ইস্যুতে উত্তাপ
জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন
ইউএনজিএ সভাপতির পদ বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের স্বীকৃতি: খলিলুর রহমান ইউএনজিএ সভাপতির পদ বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের স্বীকৃতি: খলিলুর রহমান
বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ ও মশাল মিছিল বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ ও মশাল মিছিল
আদ-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ আদ-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ
জনগণের প্রত্যাশা পূরণে সংসদ-গণমাধ্যমের সমন্বয় জরুরি: স্পিকার জনগণের প্রত্যাশা পূরণে সংসদ-গণমাধ্যমের সমন্বয় জরুরি: স্পিকার
একের পর এক মর্মান্তিক হত্যার ঘটনায় বাড়ছে উদ্বেগ একের পর এক মর্মান্তিক হত্যার ঘটনায় বাড়ছে উদ্বেগ
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

আর্কাইভ