বুধবার ● ১১ অক্টোবর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি অন্তর্ভুক্তির সুপারিশ
উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি অন্তর্ভুক্তির সুপারিশ
![]()
- স্থায়ী কমিটির ৩৮তম বৈঠক
নিজস্ব প্রতিবেদক
উপজেলা পরিষদের সদস্য হিসেবে মুক্তিযোদ্ধা সংসদের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল একাদশ জাতীয় সংসদে এই কমিটির ৩৮তম বৈঠকে এই সুপারিশ করা হয়।
সভায় একই সাথে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিতব্য স্বাধীনতা স্তম্ভ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং ৩৭তম বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের কবরের নামফলক লেখার ক্ষেত্রে অমোচনীয় কালি ব্যবহার ও ফলকটি খাঁড়াভাবে স্থাপন করাসহ কবর সংস্কারের জন্য মন্ত্রণালয়কে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, কাজী ফিরোজ রশীদ এবং রাগেবুল আহসান রিপু অংশগ্রহণ করেন। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বিষয়: #উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি অন্তর্ভুক্ত





রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে
এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল 
