শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ২ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » আগামীকাল বসবে একাদশ সংসদের ২৪তম অধিবেশন
প্রচ্ছদ » জাতীয় » আগামীকাল বসবে একাদশ সংসদের ২৪তম অধিবেশন
৪৭৪ বার পঠিত
শনিবার ● ২ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামীকাল বসবে একাদশ সংসদের ২৪তম অধিবেশন

---

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসবে আগামীকাল (রবিবার, ৩ সেপ্টেম্বর)। জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিকেল ৫টায় শুরু হবে একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের ৪র্থ অধিবেশন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন শুরু হওয়ার আগে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৪তম বৈঠক। সংসদের ১নং স্থায়ী কমিটি কক্ষে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ারণ করা হবে এই অধিবেশন কত দিন চলবে।

চলতি সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। তার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে।

সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেই হিসাবে সেপ্টেম্বরের অধিবেশনের পর আর সংসদের অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকছে না। ফলে এটিই হতে পারে একাদশ সংসদের শেষ অধিবেশন।

নির্বাচন কমিশনের পূর্ ঘোষণা অনুযায়ী, ডিসেম্বরের শেষ দিকে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী নির্াচন কমিশনের অনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে।

এদিকে একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনকে কেন্দ্র করে শনিবার (২ সেপ্টেম্বর ২৩) সংসদ ভবন এলাকায় যান চলাচলের ওপর কিছু নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্টো পলিটান পুলিশ।  ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, আজ থেকে সংসদ ভবন এলাকায় কোনো ধরনের অস্ত্র, গোলাবারুদ বা ক্ষতিকর বিস্ফোরক বহন করা যাবে না। এছাড়া যান চলাচলের ওপরও কিছু নিষেধাজ্ঞা জারি করেছে ডিএমপি। এটি আজ থেকে সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবদ থাকবে।

যেসব এলাকায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬(পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল হতে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউ এর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত বিভিন্ন রাস্তা ও গলিপথ।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল সংসদে পাস বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল সংসদে পাস
৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন: সংস্কৃতিমন্ত্রী ৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন: সংস্কৃতিমন্ত্রী
মন্তব্য ছিলো ব্যক্তিগত, সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মন্তব্য ছিলো ব্যক্তিগত, সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ, ঘুষ দেওয়াতে খুলনা: টিআইবি দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ, ঘুষ দেওয়াতে খুলনা: টিআইবি
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর, প্রয়োজনে ফল ইমপ্রুভ ও পুনরায় পরীক্ষার আশ্বাস শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর, প্রয়োজনে ফল ইমপ্রুভ ও পুনরায় পরীক্ষার আশ্বাস
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধীদলের ওয়াকআউট সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধীদলের ওয়াকআউট
সংসদের ৬ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন সংসদের ৬ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন
অনলাইনে মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড অনলাইনে মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংসদে পাস বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংসদে পাস
ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণসহ সমন্বিতভাবে পদক্ষেপ নেবে সরকার ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণসহ সমন্বিতভাবে পদক্ষেপ নেবে সরকার

আর্কাইভ