সোমবার ● ১৭ জুলাই ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » হিরো আলমকে মারধরের ঘটনায ২ জন আটক
হিরো আলমকে মারধরের ঘটনায ২ জন আটক
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন
![]()
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বেড়েছে। এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ সন্দেহজনক হিসেবে দুইজনকে আটক করেছে।
আটকদের একজন হলেন শেখ শহীদুল্লাহ বিল্পব, তিনি নিজেকে বনানী থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন। অপর ব্যক্তির নাম সানোয়ার গাজী, তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।
![]()
একই স্থানে বিকেল সাড়ে ৩টার দিকে হিরো আলমকে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনার পর ডিবির টিম এসে ওই দুইজনকে আটক করে।
নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, কিছুক্ষণ আগে ঘটে যাওয়া মারামারির ঘটনার সন্দেহজনক হিসেবে তাদের আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে।
বিষয়: #হিরো আলমকে মারধরের ঘটনায ২ জন আটক





আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ
প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি
ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা
স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ
এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ 
