শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ন ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ১৭ জুন ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » থ্যালাসেমিয়া রোগের বিস্তার রোধে হাইকোর্টে রিট
প্রচ্ছদ » জাতীয় » থ্যালাসেমিয়া রোগের বিস্তার রোধে হাইকোর্টে রিট
৫৫৪ বার পঠিত
শনিবার ● ১৭ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থ্যালাসেমিয়া রোগের বিস্তার রোধে হাইকোর্টে রিট

---
নিজস্ব প্রতিবেদক
দেশে থ্যালাসেমিয়া রোগের বিস্তার রোধে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
পত্রিকায় প্রকাশিত থ্যালাসেমিয়া রোগের বিস্তার নিয়ে করা প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো: ছারওয়ার আহাদ চৌধুরী ও আইনজীবী এখলাছ উদ্দিন ভূইয়া বৃহস্পতিবার (১৫ জুন) হাইকোর্টে রিটটি করেন। আর রিটের পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ।
মন্ত্রীপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা এই রিটে থ্যালাসেমিয়া রোগের বিস্তার রোধে কার্যকরী ব্যবস্থা নিতে বিবাদীদের কেন নির্দেশ দেয়া হবে না এবং বিবাহ রেজিষ্ট্রি ফরমে বর-কনের থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত তথ্য কেন লিপিবদ্ধ করার নির্দেশ দেয়া হবে না, সে মর্মে রুল চাওয়া হয়েছে।
এছাড়া অন্তর্বর্তীকালীন আদেশে থ্যালাসেমিয়া রোগ বন্ধে গাইডলাইন তৈরী করার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করে তা আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। সেই সাথে রিটে থ্যালাসেমিয়া রোগ বিস্তার রোধে ছাত্র-ছাত্রী, সাধারণ জনগণ, সরকারী কর্মচারী ও অন্যান্য পেশার মানুষদের মাঝে প্রচার-প্রচারণা চালানোর জন্য বিবাদীদের উপর নির্দেশনা চাওয়া হয়েছে।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে
৫ জেলায় আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ ৫ জেলায় আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ
এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা ২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
৫ ধাপে ইউপি নির্বাচনের উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ ৫ ধাপে ইউপি নির্বাচনের উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ
১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো
গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪ গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল

আর্কাইভ