মঙ্গলবার ● ১৭ জানুয়ারী ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » একনেকে কিশোরগঞ্জ এলিভেটেড সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন
একনেকে কিশোরগঞ্জ এলিভেটেড সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন
![]()
বিশেষ প্রতিনিধি
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলা পর্যন্ত সড়ক যোগাযোগের জন্য এলিভেটেড সড়ক নির্মাণের জন্য ৫ হাজার ৬৫১ কোটি ১৩ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। আজ রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বৈঠকে মোট ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট আনুমানিক ব্যয় ১০ হাজার ৬৪০.৫৮ কোটি টাকা। ‘মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের কাছ থেকে ৭ হাজার ৮২৭ কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসাবে ২ হাজার ৮৮০ কোটি ১৮ লাখ টাকা পাওয়া যাবে।’ রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। অনুমোদিত ১১টি প্রকল্পের মধ্যে ছয়টি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।
পরিকল্পনামন্ত্রী বলেন, এলিভেটেড রোড নির্মাণ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে-মিঠামইন সদর থেকে করিমগঞ্জ উপজেলা পর্যন্ত হাওর অঞ্চলে মিঠামইন সেনানিবাসের সাথে সংযোগকারী সড়ক যোগাযোগ উন্নত করা। এছাড়া কিশোরগঞ্জ সদর, ঢাকা, সিলেট ও অন্যান্য জেলার সঙ্গে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ মসৃণ ও চালু রাখতে নাকভাঙ্গা সার্কেল থেকে মরিচখালী বাজার পর্যন্ত প্রায় ১৩ দশমিক ৪০ কিলোমিটার বিদ্যমান সড়ক প্রশস্ত করা হবে।
মূল প্রকল্পের কার্যক্রমের মধ্যে রয়েছে- ১৫.১৩ কিলোমিটার এলিভেটেড সড়ক নির্মাণ, ১৩.৪০ কিলোমিটার বিদ্যমান সড়ক প্রশস্তকরণ, চারটি সেতু নির্মাণ, ১৩টি টোল প্লাজা নির্মাণ, টোল মনিটরিং ভবন ও চেকপোস্ট নির্মাণ, ১৩ কিলোমিটার অস্থায়ী সাবমারসিবল সড়ক নির্মাণ, চারটি গভীর নলকূপ স্থাপন, চারটি ফুট ওভার ব্রিজ নির্মাণ, ৪০ হাজার ৪৬৮ বর্গমিটার নির্মাণ ইয়ার্ড, ৮ হাজার ২২৪ বর্গমিটার বাস স্টপস এবং ১৫১.০৯ একর জমি অধিগ্রহণ।
বিষয়: #একনেকে কিশোরগঞ্জ এলিভেটেড সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন





৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার
নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী
খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে সংসদে অসন্তোষ
‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে
সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী
গুরুত্বপূর্ণ ১৩৭ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে সরকার 
