শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১৭ জানুয়ারী ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » একনেকে কিশোরগঞ্জ এলিভেটেড সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন
প্রচ্ছদ » জাতীয় » একনেকে কিশোরগঞ্জ এলিভেটেড সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন
৫২৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একনেকে কিশোরগঞ্জ এলিভেটেড সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন

---
বিশেষ প্রতিনিধি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলা পর্যন্ত সড়ক যোগাযোগের জন্য এলিভেটেড সড়ক নির্মাণের জন্য ৫ হাজার ৬৫১ কোটি ১৩ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। আজ রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বৈঠকে মোট ১১টি প্রকল্প অনুমোদন  দেওয়া হয়েছে, যার মোট আনুমানিক ব্যয় ১০ হাজার ৬৪০.৫৮ কোটি টাকা। ‘মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের কাছ থেকে ৭ হাজার ৮২৭ কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসাবে ২ হাজার ৮৮০ কোটি ১৮ লাখ টাকা পাওয়া যাবে।’ রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। অনুমোদিত ১১টি প্রকল্পের মধ্যে ছয়টি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।
পরিকল্পনামন্ত্রী বলেন, এলিভেটেড রোড নির্মাণ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে-মিঠামইন সদর থেকে করিমগঞ্জ উপজেলা পর্যন্ত হাওর অঞ্চলে মিঠামইন সেনানিবাসের সাথে সংযোগকারী সড়ক যোগাযোগ উন্নত করা। এছাড়া কিশোরগঞ্জ সদর, ঢাকা, সিলেট ও অন্যান্য জেলার সঙ্গে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ মসৃণ ও চালু রাখতে নাকভাঙ্গা সার্কেল থেকে মরিচখালী বাজার পর্যন্ত প্রায় ১৩ দশমিক ৪০ কিলোমিটার বিদ্যমান সড়ক প্রশস্ত করা হবে।
মূল প্রকল্পের কার্যক্রমের মধ্যে রয়েছে- ১৫.১৩ কিলোমিটার এলিভেটেড সড়ক নির্মাণ, ১৩.৪০ কিলোমিটার বিদ্যমান সড়ক প্রশস্তকরণ, চারটি সেতু নির্মাণ, ১৩টি টোল প্লাজা নির্মাণ, টোল মনিটরিং ভবন ও চেকপোস্ট নির্মাণ, ১৩ কিলোমিটার অস্থায়ী সাবমারসিবল সড়ক নির্মাণ, চারটি গভীর নলকূপ স্থাপন, চারটি ফুট ওভার ব্রিজ নির্মাণ, ৪০ হাজার ৪৬৮ বর্গমিটার নির্মাণ ইয়ার্ড, ৮ হাজার ২২৪ বর্গমিটার বাস স্টপস এবং ১৫১.০৯ একর জমি অধিগ্রহণ।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু

আর্কাইভ