শিরোনাম:
ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
Swadeshvumi
বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা
প্রচ্ছদ » জাতীয় » ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা
৪৮৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

ডিএমপিতে গেছে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার গোলাম ফারুকের সঙ্গে আলোচনা করতে ডিএমপিতে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তারা সেখানে যান বলে জানান বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

বিএনপির প্রতিনিধিদলে আছেন, দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয় সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপিকে রাজধানীর মিরপুরের কালশী মাঠে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বিএনপিকে সমাবেশ করতে হলে অবশ্যই ডিএমপি কমিশনার নির্ধারিত স্থানে সমাবেশ করতে হবে। বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে না। তারা বিকল্প মাঠ চেয়েছিল। আমরা সেটাও করেছি। মিরপুরের কালসী মাঠে সমাবেশ করতে পারে। সেখানে পুলিশ তাদের সহায়তা করবে।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের প্রয়োজন ছিল না ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের প্রয়োজন ছিল না
জলবায়ু ট্রাস্টের প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা হবে জলবায়ু ট্রাস্টের প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা হবে
অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধা হওয়া ব্যক্তিদের জাতির সামনে উপস্থাপন করা হবে অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধা হওয়া ব্যক্তিদের জাতির সামনে উপস্থাপন করা হবে
অনলাইনে ক্লাসের কথাও ভাবা হচ্ছে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়: শিক্ষামন্ত্রী অনলাইনে ক্লাসের কথাও ভাবা হচ্ছে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়: শিক্ষামন্ত্রী
সংসদে উত্তপ্ত ফ্লোর: গণভোট ও সংবিধান সংস্কার ইস্যুতে বিতর্ক তুঙ্গে সংসদে উত্তপ্ত ফ্লোর: গণভোট ও সংবিধান সংস্কার ইস্যুতে বিতর্ক তুঙ্গে
হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: প্রধানমন্ত্রী হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: প্রধানমন্ত্রী
স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য পর্যাপ্ত টাকা নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য পর্যাপ্ত টাকা নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
রাষ্ট্র সংস্কারে জনগণের রায়কে উপেক্ষা না করার দাবি রাষ্ট্র সংস্কারে জনগণের রায়কে উপেক্ষা না করার দাবি
সংবিধান সংস্কারের আলোচনায় উত্তপ্ত সংসদ সংবিধান সংস্কারের আলোচনায় উত্তপ্ত সংসদ
সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব: শফিকুর রহমান সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব: শফিকুর রহমান

আর্কাইভ