সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
বিদ্যালয়, পরিবার, সমাজ ও অনলাইন—সব ক্ষেত্রে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এসব অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বিকল্প নেই।
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, কন্যাশিশুর বিশ্বজয় নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা, সামাজিক অংশগ্রহণ এবং সর্বোপরি মানুষের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।
শিশুবিয়ে প্রতিরোধে দারিদ্র্য দূরীকরণ, অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি ও সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি জন্মনিবন্ধন যাচাই এবং কন্যাশিশুর উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়েও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
কুমিল্লায় তাজমিন হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পিছিয়েও পড়ছে। সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কুমিল্লার মেয়েটি তিন দিন বাড়িতে ছিল না, অথচ অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা যায়নি।
শিশুদের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, স্কুলের পাশে মায়েদের পত্রিকা বিছিয়ে বসে সন্তানদের বাড়ি নিয়ে যাওয়ার অপেক্ষা করতে দেখলেই বোঝা যায়, সমাজ কতটা অনিরাপদ হয়ে উঠেছে।
কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
বিষয়: #পরিবার #সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: র





মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর 
