সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
কে-মেলোস নিয়ে সেমিনারে বক্তারা
নিজস্ব প্রতিবেদক
সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার বিকল্প নেই বলে মনে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পূর্বাচলে ক্যাডেট কলেজ ক্লাবে গোল্ডেন ইন্টারন্যাশনাল টেকনোলজি ডেভেলপমেন্ট ও দক্ষিণ কোরিয়ার কে-মেলোসের (K-Melos) যৌথ উদ্যোগে ‘কে-মেলোস সায়েন্টিফিক অ্যান্ড ওয়েলনেস সেমিনার ২০২৬’ শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে ‘কানেক্টিং সায়েন্স, নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস ফর আ হেলদিয়ার ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, স্বাস্থ্যকর জীবনধারা এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
![]()
সেমিনারে কে-মেলোসের প্রতিনিধি, চিকিৎসক, গবেষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে কে-মেলোসের বৈজ্ঞানিক ভিত্তি, পুষ্টি উপাদান, স্বাস্থ্যসচেতনতা এবং বাংলাদেশে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিজ্ঞানভিত্তিক পুষ্টি ও স্বাস্থ্যসচেতনতার প্রসার ঘটানো এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্যকর জীবনধারা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দেশের স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের সম্মানে নৈশভোজ ও সৌহার্দ্য বিনিময়ের আয়োজন করা হয়।
বিষয়: ## সেমিনার #কে-মেলোসের (K-Melos) #ক্যাডেট কলেজ ক্লাব #গো





মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর 
