সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » বিদেশে ১ পয়সা থাকার প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেবো: ঘোষণা আসিফের
বিদেশে ১ পয়সা থাকার প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেবো: ঘোষণা আসিফের
নিজস্ব প্রতিবেদক
দেশের বাইরে নিজের কোনো বিনিয়োগ, ব্যাংক হিসাব, ভিলা বা জমি থাকার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘দেশের বাইরে কোথাও যদি আমার ১ পয়সা বিনিয়োগ বা ব্যাংকে রাখা, ভিলা, জমি তো দূরের কথা একটা ধুলিকণারও প্রমাণ দিতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দেব। আর যা শাস্তি হবে মাথা পেতে নেব।’
তিনি বলেন, দেশের বাইরে রাজনীতিক ও ব্যবসায়ীদের সম্পদের তথ্য এর আগেও অনুসন্ধানী সাংবাদিক ও সরকার বের করেছে। সরকারেরও এ ধরনের তথ্য অনুসন্ধানের সক্ষমতা রয়েছে। তার ভাষায়, এটি কোনো ‘রকেট সায়েন্স’ নয়।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে কেউ কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ভুয়া তথ্য বা ‘ভুঁইফোঁড়’ সংবাদমাধ্যমের পুরোনো ফেসবুক পোস্ট কপি-পেস্ট করে অনুসন্ধান চালানোর চেষ্টা করছেন।
তিনি আরও অভিযোগ করেন, ছয় মাসে বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থতা এবং দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ থেকে দৃষ্টি সরাতেই এ ধরনের ‘নাটক’ শুরু করা হয়েছে।
পোস্টের শেষাংশে তিনি সরকারের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিরোধী দলকে দমন-পীড়নের যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, তার সঙ্গে আওয়ামী লীগের দমন-পীড়নের পার্থক্য কোথায়—সেটিও প্রশ্নের বিষয়।
বিষয়: #বিদেশে ১ পয়সা থাকার প্রমাণ করুন #রাজনীতি ছেড়ে দেবো: ঘোষণা আসিফের





ডাকসুর কর্মকাণ্ডে ঢাবির তিন তদন্ত কমিটি
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু
দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট 
