শিরোনাম:
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গু বাড়ার আশঙ্কা, দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রচ্ছদ » জাতীয় » সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গু বাড়ার আশঙ্কা, দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৭ বার পঠিত
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গু বাড়ার আশঙ্কা, দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

---

নিজস্ব প্রতিবেদক

চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ ও প্রাণঘাতী রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এ এম এ মুহিত। তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে এ সময়ের আগেই সবাইকে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম। তবে সামনে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। তাই অক্টোবর আসার আগেই ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরে প্রস্তুতি ও সচেতনতা বাড়াতে হবে।

তিনি বলেন, আগামীকাল থেকেই জনগণকে সম্পৃক্ত করে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানো হবে।

সমন্বিত উদ্যোগের আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ড. এ এম এ মুহিত বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে রাজধানী ঢাকাকে মশার প্রজননস্থলমুক্ত রাখতে কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং আক্রান্ত ব্যক্তির দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

প্রতিমন্ত্রী সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর সম্ভাব্য ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। পরিস্থিতি যাতে প্রাণঘাতী পর্যায়ে না যায়, সে জন্য আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।



বিষয়: #  #



আর্কাইভ