শিরোনাম:
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় »
প্রচ্ছদ » জাতীয় »
১৫ বার পঠিত
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

---

নিজস্ব প্রতিবেদক

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে জাতীয় সংসদ ভবন লেকে ৪৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। রবিবার ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবন লেকে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে পোনা মাছ অবমুক্ত করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর প্রতিপাদ্য ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ সামনে রেখে দেশের মৎস্যসম্পদের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এবিএম আশরাফ উদ্দিন (নিজান), মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু অংশ নেন।

এ সময় সংসদ সদস্য ও হুইপবৃন্দ ছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংসদ সচিবালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচির আওতায় জাতীয় সংসদ ভবন লেকে রুই, কাতলা ও কালিবাউশসহ বিভিন্ন প্রজাতির ৪৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

 



বিষয়: #



জাতীয় এর আরও খবর

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গু বাড়ার আশঙ্কা, দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গু বাড়ার আশঙ্কা, দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দুর্নীতি রোধে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি দুর্নীতি রোধে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
সম্পদ দান করার পরও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস সম্পদ দান করার পরও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: সংসদে আইনমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: সংসদে আইনমন্ত্রী
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী
মানবাধিকার, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তর বিল সংসদে পাস মানবাধিকার, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তর বিল সংসদে পাস
সম্পত্তি হস্তান্তর বিলের ওপর আলোচনায় উত্তপ্ত সংসদ সম্পত্তি হস্তান্তর বিলের ওপর আলোচনায় উত্তপ্ত সংসদ

আর্কাইভ