রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় »
নিজস্ব প্রতিবেদক
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে জাতীয় সংসদ ভবন লেকে ৪৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। রবিবার ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবন লেকে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে পোনা মাছ অবমুক্ত করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর প্রতিপাদ্য ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ সামনে রেখে দেশের মৎস্যসম্পদের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এবিএম আশরাফ উদ্দিন (নিজান), মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু অংশ নেন।
এ সময় সংসদ সদস্য ও হুইপবৃন্দ ছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংসদ সচিবালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচির আওতায় জাতীয় সংসদ ভবন লেকে রুই, কাতলা ও কালিবাউশসহ বিভিন্ন প্রজাতির ৪৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
বিষয়: ##সংসদের লেকে পোনা মাছ অবমুক্তকরণ





সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গু বাড়ার আশঙ্কা, দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সম্পদ দান করার পরও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: সংসদে আইনমন্ত্রী
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী
মানবাধিকার, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তর বিল সংসদে পাস
সম্পত্তি হস্তান্তর বিলের ওপর আলোচনায় উত্তপ্ত সংসদ 
