শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
প্রচ্ছদ » জাতীয় » উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি

নিজস্ব প্রতিবেদক

সাগর উত্তাল থাকায় সামিট এলএনজি টার্মিনালে থাকা কার্গো থেকে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে টার্মিনালে থাকা এলএনজি কার্গোটিও সরিয়ে নেওয়া হয়েছে। এতে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহে ঘাটতি আরও বেড়েছে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল থেকে সামিটের টার্মিনাল দিয়ে গ্যাস সরবরাহ শুরু হলেও পরে তা বন্ধ হয়ে যায়। বৈরী আবহাওয়া উত্তাল সমুদ্রের পরিস্থিতির কারণে টার্মিনালের কার্যক্রমে এই বিঘ্ন ঘটে।

বর্তমানে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ১৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে সামিটের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গ্যাসের মোট সরবরাহ আরও কমে গেছে। ফলে আগে থেকেই চলমান গ্যাস সংকট নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গ্যাস সরবরাহ কমে যাওয়ার প্রভাব এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে পড়তে শুরু করেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় আবাসিক গ্রাহকদের রান্নার কাজে ভোগান্তি বাড়ছে। অনেক এলাকায় দিনের দীর্ঘ সময় চুলায় গ্যাস পাওয়া যাচ্ছে না। কোথাও আবার গ্যাসের চাপ এতটাই কম যে স্বাভাবিকভাবে রান্না করাও কঠিন হয়ে পড়েছে।

গ্যাস সংকটের প্রভাব শুধু আবাসিক খাতেই সীমাবদ্ধ নয়। কম চাপের কারণে শিল্প-কারখানার উৎপাদনও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পেলে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে শিল্প উৎপাদন ব্যবসায়িক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে গ্যাস সরবরাহের ঘাটতির প্রভাব পড়তে পারে বিদ্যুৎ উৎপাদনেও। বর্তমানে পিক আওয়ারে গড়ে প্রায় হাজার মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। সামিটের এলএনজি সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের ঘাটতি আরও বাড়লে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি লোডশেডিংয়ের পরিমাণও বাড়তে পারে।

ফলে একদিকে তীব্র গরমে বিদ্যুৎ সংকট লোডশেডিং, অন্যদিকে গ্যাসের চাপ কমে যাওয়ায় রান্না শিল্প উৎপাদনে ভোগান্তিদুই ধরনের সংকটের মুখে পড়তে পারেন সাধারণ গ্রাহকেরা।

সংশ্লিষ্টদের মতে, সামিটের এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ পুনরায় স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ পরিস্থিতির ওপর চাপ অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে পরিস্থিতি দীর্ঘায়িত হলে আবাসিক, শিল্প বিদ্যুৎতিন খাতেই এর প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।

/ মৌলি মল্লিক

এলএনজি টার্মিনাল                         -ছবি সংগৃহিত






আর্কাইভ