বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৬ আগস্ট বুধবার দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। আগামীকাল শুক্রবার সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
সভা শেষে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হিজরি সনের ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ইসলামি ঐতিহ্য অনুযায়ী, এ দিন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমন ও তিরোধানের স্মরণে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। বাংলাদেশে দিনটি সরকারি ছুটির দিন।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মু. মাহবুবুর রহমান এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়: #ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট





উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কমুক্ত করতে চাই’: আহমেদ আযম খান
তিন জেলায় নতুন এসপি: পুলিশে বড় রদবদল 
