শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ১২ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’
প্রচ্ছদ » জাতীয় » মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’
১৫৩ বার পঠিত
বুধবার ● ১২ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’

মঞ্চে আলো-আঁধারের খেলা। মহড়ায় ব্যস্ত ‘এক কোটি মনোয়ারা’ নাটকের শিল্পীরা

  • প্রদর্শনী: ১৩ আগস্ট সন্ধ্যা ৭টা এবং ১৪ আগস্ট বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা 
  • স্থান: স্টুডিও থিয়েটার মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা

বিনোদন প্রতিবেদক

মঞ্চে আসছে নাট্যদল পালাকারের নতুন প্রযোজনা ‘এক কোটি মনোয়ারা’। বিশিষ্ট নাট্যকার বদরুজ্জামান আলমগীরের রচনায় এবং মীর মেহবুব আলম নাহিদের নির্দেশনায় নির্মিত নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে। পরদিন শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় নাটকটির আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ব্যক্তি, রাষ্ট্র, ন্যায়বিচার, স্মৃতি, মাতৃত্ব, প্রতিরোধ ও মানুষের অদম্য বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘এককোটি মনোয়ারা’। বাস্তবতা ও প্রতীকের সংমিশ্রণে নির্মিত এ নাটকে একটি রুদ্ধদ্বার মিলনায়তন মুহূর্তেই পরিণত হয় প্রতীকী আদালতে। সেখানে বিচার হচ্ছে—কিন্তু কাঠগড়ায় কে? কোনো ব্যক্তি, রাষ্ট্র, নাকি মানুষের নীরব বিবেক?
নির্দেশক মীর মেহবুব আলম নাহিদ বলেন, নাটকটির কেন্দ্রে রয়েছে শ্রমজীবী আবুল ফজলের হঠাৎ নিখোঁজ মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’ হয়ে যাওয়া, তার অন্তঃসত্ত্বা স্ত্রী রোখসানার অন্তহীন প্রতীক্ষা এবং এক প্রান্তিক মানুষের বেঁচে থাকার সংগ্রাম। ব্যক্তিগত এই বেদনা ধীরে ধীরে একটি জাতির বৃহত্তর প্রশ্নে রূপ নেয়।

তিনি বলেন, ‘এক কোটি মনোয়ারা’ নামটিও নানা প্রশ্নের জন্ম দেয়। মনোয়ারা কি একজন নির্দিষ্ট নারী, বহু নারীর সম্মিলিত প্রতিচ্ছবি, নাকি সেই অনাগত শিশু—যার জন্ম দিতে গিয়ে বারবার রক্তাক্ত হয় এই ভূমি? নাটকটি দর্শককে পরিচিত শহরের অচেনা অন্ধকার গলিতে নিয়ে যায়।

আলো-আঁধারের মঞ্চে মহড়ায় ব্যস্ত ‘এক কোটি মনোয়ারা’ নাটকের শিল্পীরা

ইতিহাস ও সমকালের যোগসূত্র
নাটকের নির্দেশনা ভাবনায় রয়েছেন দুজন অ্যাটর্নি। তারা হারিয়ে যাওয়া ইতিহাসের সঙ্গে বর্তমানের যোগসূত্র তৈরি করতে গিয়ে রাষ্ট্রের ভেতরে জমে থাকা শূন্যতা ও নির্মম বাস্তবতার মুখোমুখি হন। তাদের প্রশ্নে উঠে আসে শাহবাগ, নিটশে, ডারউইন, রইসউদ্দীন, রোখসানা ও আবুল ফজলের গল্প। একই সঙ্গে ফিরে আসে ১৯৫২, ১৯৬৯, ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত জাতির রক্তাক্ত ইতিহাস।
নাহিদের ভাষায়, প্রযোজনাটি কেবল হারিয়ে যাওয়া মানুষদের খোঁজ নয়; এটি এমন এক জাতির আত্মঅন্বেষণ, যারা নিজেদের ভাঙা আয়নায় নিজেদের চিনতে ভয় পায়। ‘এককোটি মনোয়ারা’ সেই প্রশ্নগুলোকেই মঞ্চে একটি দৃশ্যমান রূপ দিয়েছে।

মহড়ায় ব্যস্ত ‘এক কোটি মনোয়ারা’ নাটকের শিল্পীরা

মঞ্চ ও নেপথ্যে আছেন যারা 
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন একামণি ঘোষ, মনিষা ঘোষ, ফাহমিদা মল্লিক শিশির, মুনিরা অবনী, চারু পিন্টু, রমিজ পাটোয়ারী, তাজিন বিনতে খালেদ দৃষ্টি, টগর তিহান, তানজিদা ইসরাত জাহান ঋতু ও জ্যাকলিন কাব্য।
সহযোগী নির্দেশনায় রয়েছেন সেলিম হায়দার। মঞ্চ পরিকল্পনা ও কোরিওগ্রাফি করেছেন অনিকেত পাল বাবু। আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, পোশাক পরিকল্পনায় মুনিরা অবনী এবং প্রপস পরিকল্পনায় চারু পিন্টু। ভিডিও পরিকল্পনায় আল সুবায়েল রশীদ নীরব এবং ভিডিও প্রক্ষেপণে রয়েছেন জ্যাকলিন কাব্য ও সাজেদুল ইসলাম শাওন।
আবহ সংগীত পরিকল্পনায় খন্দকার আব্দুল মুকিত ও অজয় দাশ। মঞ্চ ব্যবস্থাপনায় চারু পিন্টু, মহড়া সমন্বয়ে একামণি ঘোষ। পোস্টার ডিজাইন করেছেন চারু পিন্টু। প্রচার ও প্রকাশনায় রয়েছেন কাজী ফয়সাল ও শাহনাজ পারভীন এলিস। প্রযোজনা সমন্বয়কারী শামীম সাগর এবং প্রযোজনা অধিকর্তা আমিনুর রহমান মুকুল।

মঞ্চে আলো-আঁধারের খেলা। মহড়ায় ব্যস্ত ‘এক কোটি মনোয়ারা’ নাটকের শিল্পীরা

পালাকারের নতুন সংযোজন
২০০২ সালে যাত্রা শুরু করা নাট্যদল পালাকার মূলধারার নাট্যপ্রযোজনার পাশাপাশি স্টুডিও থিয়েটার, শিশু-কিশোর নাট্যচর্চা, প্রশিক্ষণ, উন্মুক্ত মঞ্চে প্রদর্শনী ও উন্নয়নভিত্তিক নাট্যযোগাযোগ নিয়ে কাজ করে আসছে। ‘এক কোটি মনোয়ারা’ দলটির দীর্ঘ শিল্পযাত্রার নতুন সংযোজন।
পালাকারের মতে, নাটকের প্রকৃত শক্তি শুধু মঞ্চের চার দেয়ালে সীমাবদ্ধ নয়; এর গন্তব্য মানুষের জীবন। সেই ভাবনা থেকেই ‘এক কোটি মনোয়ারা’ দর্শকের সামনে শুধু একটি গল্প নয়, বরং সময়, রাষ্ট্র, স্মৃতি, ন্যায়বিচার ও প্রতিরোধের নানা প্রশ্ন হাজির করবে।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের
স্মরণে শহীদ বীরকন্যা প্রীতিলতা: আজ ৯৪তম আত্মাহুতি দিবস স্মরণে শহীদ বীরকন্যা প্রীতিলতা: আজ ৯৪তম আত্মাহুতি দিবস
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
আ.লীগ আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির আ.লীগ আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
প্রীতিলতার আত্মাহুতি দিবসে ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী প্রীতিলতার আত্মাহুতি দিবসে ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী
ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব

আর্কাইভ