বুধবার ● ১২ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে সতর্কতা
উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে সতর্কতা
![]()
নিজস্ব প্রতিবেদক
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার (১২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া এক আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে। লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।





টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস
চলতি মাসে প্রবল বর্ষা ও বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি
দেশের ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
সিলেট-নেত্রকোণায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার
ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস 
