শুক্রবার ● ১৭ জুলাই ২০২৬
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস
ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস
![]()
নিজস্ব প্রতিবেদক
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সন্ধ্যার মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানা যায়।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ছয় ঘণ্টায় ঢাকায় বৃষ্টির পরিমাণ ট্রেস করা হচ্ছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।





সন্ধ্যার মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কায় আবহাওয়া অফিস
ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতা: ভূমিধসের শঙ্কা
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
১২ জেলায় বন্যার আভাস: তিস্তার পানি বিপৎসীমা অতিক্রমের শঙ্কা
দেশের ১২ অঞ্চলে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা
কক্সবাজারে পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯
দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা 
