শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ১৫ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ডেঙ্গু মোকাবিলায় মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
প্রচ্ছদ » জাতীয় » ডেঙ্গু মোকাবিলায় মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
৮ বার পঠিত
বুধবার ● ১৫ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডেঙ্গু মোকাবিলায় মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

---

ডেঙ্গু মোকাবিলায় লম্বা লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ 

# সরকারি-বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ বেড সংরক্ষণের নির্দেশ

# মশক নিধনে পর্যাপ্ত কিট ও স্যালাইন মজুদের দাবি

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু মোকাবিলায় দেশব্যাপী জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মশারি টানিয়ে ঘুমানো, ফুলহাতা পোশাক পরা এবং শরীর ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। মশা নিধনে নিয়মিত স্প্রে, লার্ভা ধ্বংসে ওষুধ প্রয়োগ, পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট ও স্যালাইন মজুদ এবং সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালীবিধির ৭১ বিধিতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামের দেওয়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই ডেঙ্গু পরিস্থিতির ওপর সরকার নিবিড় নজর রাখছে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম, মশা নিধনে স্প্রে এবং লার্ভা ধ্বংসে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মানুষকে মশারি ব্যবহার, ফুলহাতা শার্ট পরা, পায়জামা পরা বা লুঙ্গি লম্বা করে পরার বিষয়ে সচেতন করা হচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, জনগণের সচেতন অংশগ্রহণও প্রয়োজন। ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

পর্যাপ্ত কিট ও চিকিৎসা প্রস্তুতি

ডেঙ্গু পরীক্ষার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার পর্যাপ্ত পরিমাণ পরীক্ষার কিট মজুদ রেখেছে। ডেঙ্গু পরীক্ষার রিএজেন্ট ও কিটের এমন মজুদ রয়েছে, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।

তিনি জানান, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু এনএসওয়ান পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। এছাড়া আইজিজি ও আইজিএম পরীক্ষার ফি ৩০০ টাকা থেকে কমিয়ে মাত্র ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, বর্তমানে কেন্দ্রীয় ঔষধাগারে ১ লাখ ৬ হাজার ৬০০ ডেঙ্গু পরীক্ষার কিট মজুদ রয়েছে। আগামী এক মাসের মধ্যে আরও ৫ লাখ কিট যুক্ত হবে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ১ লাখ অতিরিক্ত স্যালাইন ব্যাগ বিশেষ রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।

আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে

সংসদে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৭৮ জন এবং মারা গেছেন ২৮ জন।

তিনি জানান, ২০২৫ সালের জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ২১০ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিসংখ্যান অনুযায়ী গতবারের তুলনায় চলতি সময়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অর্ধেকেরও কম। তবে এতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। কারণ এখনো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।

বেসরকারি হাসপাতালেও ১০ শতাংশ বেড সংরক্ষণ

ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোকে মোট শয্যার ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেড় মাস আগে বেসরকারি হাসপাতাল মালিকদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নির্ধারিত হারেই ডেঙ্গু পরীক্ষা-নিরীক্ষা করার বিষয়ে তারা সম্মতি জানিয়েছেন।

পরিস্থিতি জটিল হলে প্রস্তুত মোবাইল হাসপাতাল

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে তা মোকাবিলায় বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনে মোবাইল হাসপাতাল চালুর ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে প্রয়োজন হলে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার প্রস্তুতিও রয়েছে।

জেলা পর্যায়ে আইসিইউ সুবিধা বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ১২টি জেলায় ১০ শয্যার আইসিইউ চালু করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আরও পাঁচটি জেলায় এই সুবিধা চালু করা হবে।

মশা নিধনে জনগণের সহযোগিতা প্রয়োজন

মশা নিধনে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর কার্যক্রম তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানান।

তিনি বলেন, মশা খুব ক্ষুদ্র পতঙ্গ হলেও ঘনবসতিপূর্ণ দেশে এটি নিয়ন্ত্রণ করা বড় চ্যালেঞ্জ। বিভিন্ন স্থানে জমে থাকা পানি ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র তৈরি করে। অনেক সময় মশক নিধনকর্মীদের বাড়িতে প্রবেশেও বাধা দেওয়া হয়। এ কারণে জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার, স্থানীয় প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান
চরমপন্থা ও উগ্রবাদ দমনে ’জিরো টলারেন্স’ নীতি ঘোষণা চরমপন্থা ও উগ্রবাদ দমনে ’জিরো টলারেন্স’ নীতি ঘোষণা
শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
স্থগিতের দাবির মধ্যেই চলছে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবির মধ্যেই চলছে এইচএসসি পরীক্ষা
বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল সংসদে পাস বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল সংসদে পাস
৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন: সংস্কৃতিমন্ত্রী ৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন: সংস্কৃতিমন্ত্রী
মন্তব্য ছিলো ব্যক্তিগত, সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মন্তব্য ছিলো ব্যক্তিগত, সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ, ঘুষ দেওয়াতে খুলনা: টিআইবি দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ, ঘুষ দেওয়াতে খুলনা: টিআইবি
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর, প্রয়োজনে ফল ইমপ্রুভ ও পুনরায় পরীক্ষার আশ্বাস শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর, প্রয়োজনে ফল ইমপ্রুভ ও পুনরায় পরীক্ষার আশ্বাস

আর্কাইভ