শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » অনলাইনে মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড
প্রচ্ছদ » জাতীয় » অনলাইনে মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড
১১২ বার পঠিত
সোমবার ● ১৩ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইনে মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড

সংসদে বিল পাস 

---


নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা, সরবরাহ ও প্রচারের অপরাধে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। একই সঙ্গে এ অপরাধে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

গতকাল সোমবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন। জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

পাস হওয়া আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি সাইবার স্পেস, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে মাদকদ্রব্য বা সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্সের অবৈধ ক্রয়-বিক্রয়, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা কিংবা যোগাযোগের চেষ্টা করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। একই সঙ্গে মাদক লেনদেনে ডিজিটাল পেমেন্ট, ই-ওয়ালেট, ভার্চুয়াল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করাও শাস্তিযোগ্য অপরাধ হবে।

আইনের নতুন বিধান অনুযায়ী, এ ধরনের অপরাধ প্রমাণে সরাসরি মাদক উদ্ধার করা বাধ্যতামূলক নয়; ডিজিটাল তথ্যপ্রমাণ ও আর্থিক লেনদেনের তথ্যের ভিত্তিতেও বিচার করা যাবে। আন্তর্জাতিক বা সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অপরাধ সংঘটিত হলে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, মাদক মামলায় সাধারণত বাহকরাই ধরা পড়ে, কিন্তু ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তিনি বলেন, মাদক চোরাচালানের মূল নিয়ন্ত্রকদের আইনের আওতায় না আনতে পারলে শুধু আইন করে এ সমস্যা সমাধান সম্ভব নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক কারবারে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন, মনোনয়নপত্র বৈধ মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন, মনোনয়নপত্র বৈধ
ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ঝুঁকি এড়াতে ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ঝুঁকি এড়াতে ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
আশুলিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল, তদন্তের আশ্বাস আশুলিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল, তদন্তের আশ্বাস
জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ
ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের
মহিলা বাদ নতুন নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ মহিলা বাদ নতুন নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’
সচিবালয় যাচ্ছে আগারগাঁওয়ে, মন্ত্রিসভায় অনুমোদন সচিবালয় যাচ্ছে আগারগাঁওয়ে, মন্ত্রিসভায় অনুমোদন
এনআইডি সার্ভার আপডেট, বন্ধ অনলাইন সেবা এনআইডি সার্ভার আপডেট, বন্ধ অনলাইন সেবা
ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ
‘আমাদের হাতটা আবার বাঁধবেন না। ক্ষতি আপনারই হবে’: মতিউর রহমান চৌধুরী ‘আমাদের হাতটা আবার বাঁধবেন না। ক্ষতি আপনারই হবে’: মতিউর রহমান চৌধুরী

আর্কাইভ