শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ১০ জুলাই ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » বংশালে দোকানে বিস্ফোরণে একজন নিহত
প্রচ্ছদ » প্রধান সংবাদ » বংশালে দোকানে বিস্ফোরণে একজন নিহত
৯৩ বার পঠিত
শুক্রবার ● ১০ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বংশালে দোকানে বিস্ফোরণে একজন নিহত

---

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বংশালের মুকিম বাজার রোডের শিয়া গলি এলাকায় একটি মোটর পার্টসের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলওয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নাজমুল হোসেন (৩৩) নামে আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১০ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা ওই দোকানের কর্মচারী মো. হামিদুল ইসলাম জানান, ভোরে মোটর পার্টসের দোকানে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দোকানের একটি ভারী বস্তু দেলওয়ার হোসেনের মাথার ওপর পড়লে তিনি গুরুতর আঘাত পান এবং সেই সাথে অগ্নিদগ্ধ হন।

হামিদুল ইসলাম আরও জানান, বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেন আশপাশের লোকজন। পরে দেলওয়ার ও নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দেলওয়ারকে মৃত ঘোষণা করেন।

নিহত দেলওয়ার হোসেন যশোরের শার্শা থানার আব্দুল খালেকের ছেলে। তিনি বংশাল এলাকায় মোটর পার্টসের ব্যবসা করতেন এবং এক সন্তানের জনক ছিলেন। অন্যদিকে দগ্ধ নাজমুল হোসেন দেলওয়ারের খালাতো ভাই। তিনি বর্তমানে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দেলওয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বংশাল থানাকে অবগত করা হয়েছে।






প্রধান সংবাদ এর আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

আর্কাইভ