বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী
নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী
![]()
নিজস্ব প্রতিবেদক
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার আমদানি সহজীকরণ, শুল্ক-কর যৌক্তিকীকরণ, বাজার তদারকি ও সরবরাহ ব্যবস্থাপনা জোরদারসহ বহুমুখী পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এসব তথ্য জানান।
তিনি জানান, ভোজ্যতেল, চিনি, ডাল, পেঁয়াজ, আটা ও চালসহ গুরুত্বপূর্ণ পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আমদানি সহজীকরণ, বিকল্প উৎস অনুসন্ধান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে শুল্ক ও করহার সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, নিত্যপণ্যের উৎপাদন, আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। কৃত্রিম সংকট, মজুতদারি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের মানুষের জন্য টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি চলমান রয়েছে।
সংসদে অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের ২০২টি গন্তব্যে বাংলাদেশের ৮১২টি পণ্য (চার ডিজিট এইচএস কোড) রপ্তানি হয়েছে। প্রধান রপ্তানি পণ্য থেকে আয় হয়েছে ৪৪ হাজার ১৬৭ দশমিক ৮৪ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানি আয়ের ৯১ দশমিক ৪৮ শতাংশ। উল্লেখযোগ্য রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে ওভেন পোশাক, নিটওয়্যার, হোম টেক্সটাইল, হিমায়িত ও জীবন্ত মাছ, কৃষিজাত পণ্য, পাট ও পাটজাত দ্রব্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা এবং প্রকৌশল পণ্য।
মন্ত্রী জানান, দেশের বাণিজ্য ঘাটতি কমানো এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে শুল্ক বহির্ভূত বাধা দূর করা, সংবেদনশীল পণ্যের তালিকা কমানো, শুল্ক হ্রাস ও দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়ার মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশগুলোর বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক বহির্ভূত বাধা দূর করার পাশাপাশি সংবেদনশীল পণ্যের তালিকা কমানো এবং শুল্ক হ্রাসে আলোচনা অব্যাহত রয়েছে।
এদিকে চা খাত নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণে রপ্তানি কমেছে। ২০২৫ সালে ৯৪ দশমিক ৯৩ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়; দেশীয় চাহিদা মিটিয়ে ১ দশমিক ৬৪ মিলিয়ন কেজি রপ্তানি এবং মাত্র শূন্য দশমিক শূন্য ৫ মিলিয়ন কেজি চা আমদানি করা হয়েছে। উৎপাদন বৃদ্ধিতে ভর্তুকিতে সার, ক্ষুদ্র চাষিদের প্রশিক্ষণ এবং টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
# বাণিজ্যমন্ত্রী/
বিষয়: #নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ :





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব 
