শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার
প্রচ্ছদ » জাতীয় » ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার
৬৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার

---

নিজস্ব প্রতিবেদক

দেশে মদ্যপান, মদ্যজাতীয় পানীয় ও জুয়া নিষিদ্ধের বিধান রেখে জাতীয় সংসদে উত্থাপিত ‘মদ ও জুয়া (নিষিদ্ধকরণ) আইন, ২০২৬’ বিল এবং ‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) অ্যাক্ট, ২০২৬’—এই দুটি বেসরকারি বিল উত্থাপনের পরই প্রত্যাহার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সংসদের দ্বিতীয় অধিবেশনের ২২তম কার্যদিবসে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বিল দুটি উত্থাপন করেন। পরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের অনুরোধে তিনি বিল দুটি প্রত্যাহার করে নেন।

আইনমন্ত্রী বলেন, বিল দুটির উদ্দেশ্য বিদ্যমান আইনেই অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জানান, চলতি অধিবেশনেই ‘জুয়া আইন, ২০২৬’ পাস হয়েছে। এছাড়া ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় মদ্যপান ও মদ্যজাতীয় পানীয় নিয়ন্ত্রণের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তাই নতুন করে একই ধরনের আইন প্রণয়নের প্রয়োজন নেই।

পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, যেহেতু বিলের প্রস্তাবক আইনমন্ত্রীর অনুরোধে বিল উত্থাপন না করার বিষয়ে সম্মত হয়েছেন, তাই বিল দুটি ভোটে দেওয়া হচ্ছে না।

প্রত্যাহার হওয়া ‘মদ ও জুয়া (নিষিদ্ধকরণ) আইন, ২০২৬’ বিলে বলা হয়েছিল, জনস্বাস্থ্য রক্ষা, পারিবারিক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ এবং তরুণ সমাজকে মদ ও জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে দেশে মদ ও জুয়া নিষিদ্ধ করার বিধান করা প্রয়োজন। বিলে আরও উল্লেখ করা হয়, মদ্যপান ও জুয়ার আসক্তি তরুণদের নৈতিক মূল্যবোধ, আত্মনিয়ন্ত্রণ, কর্মক্ষমতা ও সামাজিক দায়িত্ববোধকে ক্ষতিগ্রস্ত করে এবং অপরাধপ্রবণতা বাড়ায়। সংবিধানের ১৮ অনুচ্ছেদের আলোকে জনস্বাস্থ্য ও নৈতিকতার উন্নয়নে এ আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছিল।

অন্যদিকে, ‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) অ্যাক্ট, ২০২৬’ বিলে ময়নাতদন্তের প্রচলিত পদ্ধতির পরিবর্তে আধুনিক ও শরিয়তসম্মত পদ্ধতি গ্রহণের প্রস্তাব করা হয়। এতে বিশেষ করে নারীদের মরদেহ পর্দার আড়ালে ময়নাতদন্তের ব্যবস্থা এবং সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির ক্ষেত্রে স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী দাফন বা সৎকারের সুযোগ রাখার বিধান প্রস্তাব করা হয়েছিল।

# দুটি বিল প্রত্যাহার/



বিষয়: #



আর্কাইভ