সোমবার ● ২৯ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » বিরোধী দলের এমপিদের আসনে বরাদ্দ ২০ কোটি টাকা: স্থানীয় সরকার মন্ত্রী
বিরোধী দলের এমপিদের আসনে বরাদ্দ ২০ কোটি টাকা: স্থানীয় সরকার মন্ত্রী

# দীর্ঘ ৪০ বছর এই সংসদে কাটিয়েছি, কানাকড়িও পাইনি: স্পিকার
নিজস্ব প্রতিবেদক
বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, কবরস্থান ও ঈদগাহের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐচ্ছিক তহবিল থেকে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সিটি করপোরেশন এলাকার আসনগুলো এ বরাদ্দের আওতায় থাকছে না। এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের সদস্য হিসেবে দীর্ঘ সংসদীয় জীবনে তিনি কখনও এ ধরনের কোনো বরাদ্দ পাননি।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের ১৮তম দিনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় ধর্মীয় ও জনকল্যাণমূলক অবকাঠামো উন্নয়নের জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এতে সিটি করপোরেশন এলাকার আসন অন্তর্ভুক্ত নয়।
মন্ত্রীর বক্তব্যের পর ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালে স্পিকার তাকে ফ্লোর না দিয়ে আবারও স্থানীয় সরকারমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। এ সময় মন্ত্রী জানান, পরবর্তী সময়ে জেলা পরিষদের মাধ্যমে সিটি করপোরেশন এলাকার জন্যও পৃথক বরাদ্দ দেওয়া হবে।
এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বলেন, ‘৪০ বছর আমি এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলের সদস্যও ছিলাম। একটি কানাকড়িও কোনো দিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি। এটুকুই পেয়েছি, অন্য কোনো প্রাপ্তিযোগ হয়নি।’
সংসদে স্থানীয় সরকারমন্ত্রীর ঘোষণাকে বিরোধী দলের প্রতিনিধিত্বকারী নির্বাচনি এলাকাগুলোর ধর্মীয় ও জনকল্যাণমূলক অবকাঠামো উন্নয়নের একটি উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়।
বিষয়: #বিরোধী দলের এমপিদের আসনে বরাদ্দ ২০ কোটি টাকা: স্থানীয় স





উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কমুক্ত করতে চাই’: আহমেদ আযম খান
তিন জেলায় নতুন এসপি: পুলিশে বড় রদবদল 
